ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৩
পুলিশ সদর দফতরে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ, দায়িত্বশীল ও অনন্য ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে 'হল অভ ইন্টেগ্রিটি'-তে পুলিশ অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬' বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। সেজন্য আমি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত বিশেষ কেবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার অকুণ্ঠ প্রশংসা করেছেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ যে অবস্থায় নিপতিত হয়েছিলো, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের অবস্থান আজ যথেষ্ট সম্মানজনক পর্যায়ে উন্নীত হয়েছে। উপদেষ্টা সেজন্য সন্তোষ প্রকাশ করেন ও পুলিশের এ সম্মানজনক অবস্থানকে আরো উন্নীত করতে সচেষ্ট হওয়ার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগের ক্ষেত্রে কোন দুর্নীতি হয়নি। সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এসব নিয়োগ প্রদান করা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব নিয়োগের ক্ষেত্রে অন্তত আমার দপ্তর থেকে কোনো ধরনের তদবির করা হয়নি তা হলফ করে বলতে পারি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আইজিপি বাহারুল আলম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‌্যাব (এসআইএফ)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) আওলাদ হোসেন।

এর আগে বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিজিবি আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা। পরে উপদেষ্টা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আমার বার্তা/এমই

সংসদ সদস্য-সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়াবেন সিইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার

নতুন করে সাজানো হয়েছে জাতীয় সংসদ, চারদিকে নিরাপত্তা বলয়

দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি চলছে। ধুয়ে

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে এককভাবে সরকার

নতুন সরকারের শপথগ্রহণ মঙ্গলবার: বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যেকটা হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব: নাসীরুদ্দীন পাটোয়ারী

বিএনপি এমপিদের সংবিধান সংস্কারের শপথ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

সংসদ সদস্য-সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়াবেন সিইসি

প্রধান নির্বাচক পদে আর থাকতে চান না গাজী আশরাফ হোসেন লিপু

মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন করে সাজানো হয়েছে জাতীয় সংসদ, চারদিকে নিরাপত্তা বলয়

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন

নতুন সরকারের শপথগ্রহণ মঙ্গলবার: বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ছাত্রদলের শীর্ষ নেতারা

সম্মিলিত আফ্রিকান কর্মকাণ্ডে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত মরক্কোর

বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য আদর্শ নেতৃত্ব

ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের: হুমায়ুন কবির

আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

নির্বাচন অংশগ্রহণমূলক, ইঞ্জিনিয়ারিংয়ের উপাদান দেখা যায়নি: টিআইবি

মালয়েশিয়ার হাইকমিশনারের 'আমার বার্তা' অফিস পরিদর্শন

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে হাসিনাকে ফেরত দেওয়া উচিত