ই-পেপার মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩

ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর

আমার বার্তা অনলাইন:
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমিনুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালে বিচারাধীন ও নিষ্পত্তিকৃত সব মামলাই তিনি খতিয়ে দেখবেন। ফরমাল চার্জ থেকে তদন্ত প্রক্রিয়া সবকিছু পর্যালোচনা করে জাতির প্রত্যাশা অনুযায়ী বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘ইতিমধ্যে ২৪টি মামলার ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। ২১টি মামলার বিচার চলছে দুইটি ট্রাইব্যুনালে। আমি এসব মামলার বিষয়বস্তু দেখিনি। তবে আমি এগুলো সব দেখব। ফরমাল চার্জগুলো ঠিক হয়েছে কি না, তদন্ত যথাযথ হয়েছে কি না—এগুলো সবকিছু আমি দেখব। জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে আমরা বিচারগুলো করতে পারি সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

যেসব মামলায় ইতিমধ্যে রায় হয়ে গেছে সেগুলোর বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘যেগুলো রায় হয়ে গেছে সেগুলো আমার দেখবার সুযোগ হয়নি। তাই সেই বিষয়ে আমি এখন মন্তব্য করতে পারছি না। তবে সবগুলোরই দেখবার সুযোগ আছে, আমি সবগুলোই দেখব। যেগুলো বিচার হয়ে গেছে সেই ফাইলগুলো আমি দেখব। যদি কোনো বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিতে হয় সেভাবে নিব। আমরা চাই ট্রাইব্যুনালটা আরও গতিশীল হোক এবং আরও স্বচ্ছতার সঙ্গে এই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হোক।’

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চৌধুরী মামুনকে রাজসাক্ষী করার বিষয়ে লেনদেন করা হয়েছে, এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে চিফ প্রসিকিউটর বলেন, ‘চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মামলা আমি পরিচালনা করিনি। এখনো পর্যন্ত সেটা আমি দেখিনি। সেটা দেখে যদি কোনো অনিয়ম হয়ে থাকে এবং সেখানে যদি আইনগতভাবে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় থাকে আমরা নিব। আর এটা শুধু অভিযোগ পর্যায়ে আছে। না দেখে আর কোনো উত্তর দিতে পারছি না। আমাকে একটু দেখতে দেন, আমাকে একটু কাজ করতে দেন।’

বিদায়ী চিফ প্রসিকিউটরের বিষয়ে সমালোচনা শুরু হয়েছে, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আমিনুল ইসলাম বলেন, ‘বারবার একই প্রশ্ন করে লাভ নেই। কারণ আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি। এই ট্রাইব্যুনালের সব কার্যক্রম আমাকে বুঝতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমি সুস্পষ্টভাবে একটা কথা বলতে চাই, আমার দায়িত্ব পালনকালে এই ট্রাইব্যুনালে কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দিব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত হিসেবে আন্তর্জাতিক মানের বিচার এখানে অনুষ্ঠিত হবে। এখানে বিচারের বাইরে অন্য কোনো আলোচনা আমরা প্রশ্রয় দিব না।’

আমার বার্তা/এমই

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে পর্যালোচনা করা হবে: ধর্মমন্ত্রী

ভবিষ্যতে হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সম্ভাব্য সবদিক পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতা বৃদ্ধি এবং তিস্তা প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে

২৬ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায়

স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে: হুমায়ুন কবির

দায়িত্বের শেষ সময়ে জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে চুক্তি সই করেছে সদ্য বিদায়ী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যাটের কারণে ফেব্রুয়ারিতে ১২ কেজির সিলিন্ডারের দাম কমলো ১৫ টাকা

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে পর্যালোচনা করা হবে: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২৬ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর

নগদ নিয়ে নতুন সরকারের অবস্থান জানার পর গভর্নর সিদ্ধান্ত জানাবেন: আরমান

পাকিস্তানি হওয়ায় কোচের দায়িত্ব পাননি, দাবি আজহার মাহমুদের

একের পর এক আ.লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে: হুমায়ুন কবির

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, সূচি দেখুন

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা: দপ্তর পেলেন হুমায়ুন কবির ও ডা. জাহেদ

বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশা মারার ওষুধ ছিটানোর নির্দেশ

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন হতে পারে ৯ এপ্রিল

ফ্যাসিস্ট আমলে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল: মঈন খান

মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন-মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা