ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

মাসিক পেনশন দেওয়ার দাবি অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মীদের

আমার বার্তা অনলাইন
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২১

শতভাগ পেনশন সমর্পণকারী গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য চিকিৎসা-উৎসব ভাতা প্রদান, অবসরের ১৫ বছর পর পেনশন পুনঃস্থাপন ও মাসিক পেনশন চালুর দাবি জানানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল আলম, সাধারণ-সম্পাদক মমিনুল ইসলাম সরকার প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের অর্থমন্ত্রণালয়ের ২০০৪ সালে জারি করা প্রজ্ঞাপন অনুয়ায়ী, শতভাগ পেনশন সমর্পণকারীরা প্রতিমাসে চিকিৎসা ভাতা পাবেন এবং সরকার ঘোষিত সব প্রকার উৎসব ভাতা প্রাপ্য হবেন। ২০১৬ সালে এইরকম আরও একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, শতভাগ পেনশন সমর্পণকারী অবসর গ্রহণের তারিখ থেকে পনেরো বছর পূর্ণ হলে পুনরায় পূর্ণ পেনশন প্রাপ্য হবেন। দেশের সব পর্যায়ে এই প্রজ্ঞাপন বাস্তবায়ন করা হলেও শুধুমাত্র গ্রামীণ ব্যাংক অদৃশ্য কারণে তা আজও বাস্তবায়ন করেনি।

মানববন্ধনে ২০০৪ ও ২০১৬ এর সরকারি পরিপত্র ও প্রজ্ঞাপন গ্রামীণ ব্যাংকে বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ উপায়ে দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। শনিবার (২৮

অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ

স্থগিত থাকা কবি মোহন রায়হানের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে আগামী ২ মার্চ। শনিবার

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছুটির দিনেও প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর

লাইটার জাহাজে পণ্য আটকে রাখলে আইনি ব্যবস্থা: নৌপরিবহনমন্ত্রী

লাইটার জাহাজে ভোগ্যপণ্য আটকে রেখে বাজারে সংকট তৈরির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী

আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের সোবহানা

ফ্যামিলি কার্ড সবাই পাবে: নাটোরে প্রতিমন্ত্রী পুতুল

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

ব্যবসার বড় বাধা দুর্নীতি, প্রতিকারে দরকার তিনখাতে ন্যায়পাল নিয়োগ

তেহরানে নেই আয়তুল্লাহ খামেনি, গিয়েছেন নিরাপদ স্থানে

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়

ঢাবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

মাসিক পেনশন দেওয়ার দাবি অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মীদের

অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে

লাইটার জাহাজে পণ্য আটকে রাখলে আইনি ব্যবস্থা: নৌপরিবহনমন্ত্রী

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী শেখ রবিউল

১০০ নম্বরের পরীক্ষায় বাছাই হবে প্রতিষ্ঠান প্রধান, পড়েছে ৮০ হাজার আবেদন

ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার রুখতে কঠোর বার্তা মন্ত্রীর

বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ১৫টিরও বেশি দেশ