ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

‘কোনো দেশেই আমার বাড়ি নেই’, দুর্নীতির অভিযোগ নিয়ে আসিফ নজরুল

আমার বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬, ১২:৫০

সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছেন, জীবনে কখনও কোনো দুর্নীতি করেননি। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে তার বাড়ি বা সম্পত্তি নেই।

অন্তর্বর্তী সরকারে থাকার সময় এবং পরে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে ফেসবুক পোস্টে তিনি এই দাবি করে বলেন, যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা এবং সেখানে চলে যাওয়ার পরিকল্পনা নিয়ে ছড়ানো খবর ‘গাজাখুরি’ গল্প।

বুধবার (৪ মার্চ) দেয়া এ পোস্টে সাবেক এই উপদেষ্টা বলেন, কিছুদিন গুজব কমে এলেও অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর আবার নতুন করে তার এবং তার কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়ানো শুরু হয়েছে।

তার দাবি, এসব অভিযোগ প্রথমে কিছু অনলাইনের মাধ্যমে ছড়ানো হয় এবং পরে তা অন্য কিছু গণমাধ্যমেও প্রকাশিত হতে থাকে। ‘আমি সরকারে থাকা অবস্থায় বা এর আগে-পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করিনি। এক টাকা–আবার বলি, এক টাকাও দুর্নীতি করিনি।’

নিজের অজান্তেও কাউকে দুর্নীতি করার সুযোগও দেননি বলে দাবি তার।

একই সঙ্গে তার ভাষ্য, কোনো নতুন ব্যাংক হিসাব বা অপ্রদর্শিত সম্পদও নেই।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণের দায়িত্বে ছিলেন তিনি। তফসিল ঘোষণার দিন আগের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হলে তিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্বও পান।

এ দায়িত্বে আসার পর নতুন করে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত না যাওয়ার সিদ্ধান্তে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে তার বাড়ি থাকা এবং উপদেষ্টা থাকাকালে ‘অনিয়ম ও দুর্নীতির’ মাধ্যমে তিনি বিপুল অর্থ বানিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

বুধবার ফেসবুকে এর জবাব দিয়ে আসিফ নজরুল বলেন, প্রায় এক বছর আগে ইউটিউবে খবর ছড়ানো হয় তার যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার। তার পরিবার সেখানে চলে গেছে এবং তিনিও শিগগির সেখানে চলে যাবেন।

তিনি লেখেন, অনেক মানুষ সেই ভিডিও দেখেছেন এবং কেউ কেউ তা বিশ্বাসও করতে শুরু করেন।

এ নিয়ে ইউটিউবে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রে বাড়ি থাকলে সেটির প্রমাণ দেখাতে তখন চ্যালেঞ্জ করেছিলেন বলে এদিনের ফেসবুক পোস্টে তুলে ধরেন।

তিনি লেখেন, ‘আমেরিকায় বাড়ি কিনলে রেকর্ড থাকে, কেউ তা লুকাতে পারে না। সেই চ্যালেঞ্জ দেয়ার পর প্রায় আট মাস কেটে গেলেও কেউ তার যুক্তরাষ্ট্রে বাড়ি থাকার কোনো ঠিকানা, দলিল বা প্রমাণ দেখাতে পারেনি। আমেরিকা কেন, বাংলাদেশের বাইরে পৃথিবীর কোনো দেশেই আমার বাড়ি নেই। কোনো রকম সম্পত্তিও নেই।’

উপদেষ্টা থাকাকালে স্বজনপ্রীতির অভিযোগও নাকচ করে আসিফ নজরুল বলেন, ‘দায়িত্বে থাকার সময় পরিবার বা আত্মীয়দের কোনো সুবিধা দেইনি। আমি প্রায় পাঁচ হাজার আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি, একজন আত্মীয়কেও নিয়োগ দেইনি। নিজের গ্রামের বাড়ি বা ঢাকার যে এলাকায় বড় হয়েছি সেখানে একবারও যাইনি।’

তবে লালবাগ শাহী মসজিদের জরুরি উন্নয়নের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কাছ থেকে কিছু আর্থিক সহযোগিতা পেতে সহায়তা করেছেন বলে তুলে ধরেন তিনি।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ডাকসুর আবেদনের ভিত্তিতে ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নের জন্য কিছু অনুদান আনার কথাও বলেন।

বহু মিথ্যাচার ও অপবাদের মুখোমুখি হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ‘চুরি করে বা অন্যের হক মেরে বেঁচে থাকার জন্য আমার জন্ম হয়নি।’

আমার বার্তা /জেএইচ

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত

তিনজন সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। বুধবার

খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীন, নিরপেক্ষ ও বিশেষ করে স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা নিশ্চিতের লক্ষ্যে

ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও

ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত

খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

আমরা দুই সপ্তাহের মধ্যে আঘাত না করলে তারা পারমাণবিক অস্ত্র পেয়ে যেত: ট্রাম্প

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক

‘কোনো দেশেই আমার বাড়ি নেই’, দুর্নীতির অভিযোগ নিয়ে আসিফ নজরুল

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’

ঢাকায় ব্রুনাই দারুসসালামের ৪২তম জাতীয় দিবস উদযাপন

ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল, ক্ষেপণাস্ত্র-ড্রোনে পাল্টা হামলা অব্যাহত