ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক-ব্যক্তিগত তথ্য নিচ্ছে পুলিশ

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১৪:৪১
পুলিশের বিশেষ শাখার লোগো/সংগৃহীত ছবি

রাজধানীতে কর্মরত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ব্যক্তিগত তথ্য, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

ঢাকা মহানগর শাখার পূর্ব বিভাগের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান গত ১৮ মে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। চিঠিটি মতিঝিল, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর, পল্টন ও সবুজবাগসহ ঢাকার কয়েকটি এলাকার জোন ইনচার্জদের পাঠানো হয়।

কামরুজ্জামানের সই করা ওই চিঠির একটি অনুলিপি জাগো নিউজের হাতে এসেছে।

চিঠিতে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৪ মে ওপেন সোর্স ইন্টেলিজেন্স শাখা থেকে দেওয়া আগের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ চিঠি পাঠানো হয়।

ওই নির্দেশনায় পুলিশকে নাম-ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা, সাংবাদিকতার বাইরে অন্য কোনো পেশায় ‍যুক্ত কি না, পরিবারের রাজনৈতিক পটভূমি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টসহ বিভিন্ন তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

পাশাপাশি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য থাকলে সেটিও তালিকাভুক্ত করতে বলা হয়েছে। চিঠি পেয়েছেন এমন কয়েকজন সাংবাদিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আমার বার্তা/এমই

সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম

দেশসেবা ও সমুদ্রজয়ের প্রত্যয়ে নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক

জাতীয় পতাকার প্রতি আনুগত্য, দেশরক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে: তথ্যমন্ত্রী

রামিসা হত্যার বিচার দ্রুত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

টিকাদানের ঘাটতি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ঝুঁকি আরও বাড়াতে পারে

সুপ্রিম কোর্ট স্বাধীন সচিবালয়ের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে

সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক-ব্যক্তিগত তথ্য নিচ্ছে পুলিশ

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট, গরমে ভোগান্তি

চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান: দাবি আইনজীবীর

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিবেচনায় আসবে না ধর্ষণ মামলা

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় নিরাপত্তা জোরদারে নতুন ৫ সিদ্ধান্ত

সৃজনশীলতা ও মানসিক সুস্থতায় জেসিআই ঢাকা ইয়াং এর ব্যাতিক্রম আয়োজন 

পেসারদের মধ্যে 'হেলদি কম্পিটিশন' এগিয়ে নিচ্ছে বাংলাদেশকে

চাপ কমাতে অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়

দেশসেবা ও সমুদ্রজয়ের প্রত্যয়ে নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক