ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাগর-রুনির বিচার নিয়ে হতাশ মেঘ, আশ্বস্ত করলেন অ্যাটর্নি জেনারেল

আমার বার্তা অনলাইন:
০৩ জুন ২০২৬, ১৫:০৯

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ একমাত্র ছেলে মেঘ। তবে পরিবারের উদ্বেগের কথা তদন্ত সংস্থার কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (৩ জুন) দুপুরে মামলার অগ্রগতি জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেন সাগর-রুনির পরিবারের সদস্যরা।

রুনির ভাই নওশের রোমান বলেন, আমাদের মেঘ খুবই হতাশাগ্রস্ত। কারণ এত বছরেও তদন্তে কোনো অগ্রগতি পাইনি। এজন্যই আজ এখানে আসা। অন্তর্বর্তী সরকারের সময় কী পেয়েছিল, সেটিও আমাদের জানা নেই। আসলে এসবে আমরা প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে যাই।

১৪ বছরে কোনো অগ্রগতি থাকবে না? প্রশ্ন রেখে তিনি বলেন, এটার কি কোনো জবাবদিহি থাকবে না। আমরা শুরু থেকে বলে আসছি যে, তদন্তকারী কর্মকর্তা ব্যর্থ। তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। আগে অন্তত এক মাস পরপর আদালতে মামলার অগ্রগতির খবর পাওয়া যেতো। এখন ছয় মাস পরপর সময় দেওয়া হচ্ছে। কী হচ্ছে, তদন্ত কোথায় দাঁড়িয়েছে-এসব বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।

সাগর-রুনির পরিবারের সদস্যরা বলেন, এ মামলা শুধুমাত্র আমাদের পরিবারের ব্যাপার না। এটা বাংলাদেশের মানুষের। কারণ এ নিয়ে জানার সবার আগ্রহ রয়েছে। সবমিলিয়ে আমরা পুরোপুরি হতাশ।

মেঘ বলেন, এ মামলার অগ্রগতি নিয়ে আমাদের কাছে অনেকে জানতে চান। কিন্তু কোনো সদুত্তর দিতে পারি না। আমরা জানি না কী চলছে। কারণ আমরাই তো কিছু জানি না। তাদের কীভাবে জবাব দেবো।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে বিভিন্ন বাস্তব সমস্যার মুখোমুখি হচ্ছে সংস্থাটি। এছাড়া ঘটনার পরপর যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়েছিলেন, তাদের অনেককে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বা তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, ১৫ বছর আগের একটি ঘটনা তদন্ত করতে গেলে প্রয়োজনীয় নথি, আলামত ও ঘটনার ধারাবাহিকতা থাকা জরুরি। কিন্তু দীর্ঘ সময় ধরে তদন্তে বিলম্ব হওয়ায় অনেক তথ্য-উপাত্ত সংগ্রহে জটিলতা তৈরি হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এবং নতুন করে তথ্য-উপাত্ত সংগ্রহে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে পরিবারের সদস্যদের উদ্বেগ ও হতাশার বিষয়টি তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরবো।

অ্যাটর্নি জেনারেল বলেন, সাগর-রুনির পরিবারের বিচার প্রার্থনার আকুতির সঙ্গে আমি অবশ্যই সমব্যথী। তবে রাষ্ট্রের কল্যাণে বাংলাদেশের যেকোনো দুর্ঘটনা, যেকোনো অপরাধের বিচার হবে। মামলার ভবিষ্যৎ বা তদন্ত শেষ পর্যন্ত সফল হবে কি না জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি এই আইন কর্মকর্তা।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেন, আলোচিত এ মামলাটি আলো-আঁধারের মাঝখানে রয়েছে। অর্থাৎ আগে কোনো অগ্রগতি দেখিনি। অতীতের যে তদন্তগুলো করা হয়েছে, সেগুলো করার ক্ষেত্রে কিছু জবানবন্দি রেকর্ড আছে এবং আমি দুটো ডিএনএ প্রতিবেদনও দেখেছি। এর মধ্যে আমেরিকান ইনস্টিটিউট থেকে করা। প্রতিবেদনটি ক্রসচেকের জন্য তৎকালীন কর্তৃপক্ষ এটি সেখানে পাঠিয়েছিলেন যে, ডিএনএ প্রতিবেদন ঠিক না বেঠিক। তার প্রতিবেদনও এখানে আছে। এজন্যই আমার মনে হয় কিছু আলো-আঁধারের মাঝখানে একটা আশার আলো দেখতে পারে।

আমার বার্তা/এমই

অনিয়মিত অভিবাসনে জিরো টলারেন্স নীতি বাংলাদেশের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

বিরোধী দলের এলাকাতেও সমান গুরুত্বে উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের সুষম উন্নয়নে বিশ্বাস করে। তাই সরকারি দলের সংসদ

নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু-আহত হলে ১০ লাখ পর্যন্ত অনুদান দেবে ইসি

নির্বাচন কমিশন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে এবং ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রমে দায়িত্ব

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

পুলিশের অপারেশনাল কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহী জার্মানি

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে সংবর্ধণা

অনিয়মিত অভিবাসনে জিরো টলারেন্স নীতি বাংলাদেশের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

বিরোধী দলের এলাকাতেও সমান গুরুত্বে উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি

নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু-আহত হলে ১০ লাখ পর্যন্ত অনুদান দেবে ইসি

৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২