ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী আঙ্কারা

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১৪:৪৮
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে। পাশাপাশি অর্থনীতি, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা ও প্রতিরক্ষা শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই নেতা।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে হাকান ফিদান দুই দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের নতুন পর্যায়ে উন্নীত করার বিষয়ে তুরস্কের আগ্রহের কথা তুলে ধরেন।

এটি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হাকান ফিদানের প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এছাড়া তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, মানবিক সহায়তা এবং প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্র উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। উভয় দেশ আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।

আমার বার্তা/এমই

এক ধাপে বৈষম্যহীন ৯ম পে-স্কেল দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের

এক ধাপে এবং গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী

সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে: তথ্যমন্ত্রী

কৃষি দেশের উন্নয়ন কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরিসংক্রান্ত সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন: বিএসইসি চেয়ারম্যান

গত বৃহস্পতিবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপে বৈষম্যহীন ৯ম পে-স্কেল দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের

১৫ বছর বয়সে ভারত দলে সূর্যবংশী, অধিনায়ক হয়ে ফিরলেন আইয়ার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী আঙ্কারা

সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে: তথ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ

আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম

ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির: পুতিন

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা: মির্জা ফখরুল

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন: বিএসইসি চেয়ারম্যান

ঘুষ নেওয়ার প্রকাশ্যে বক্তব্যের সেই কাস্টমস কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিগারেট ধরাতে আগুন জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩

রাতের আঁধারে সীমান্তের আলো নিভিয়ে ৩৩ জনকে সরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

ফিফার বিরুদ্ধে পানি নিয়েও ব্যবসার অভিযোগ, সমালোচনার পর সিদ্ধান্ত বদল

মহাখালীতে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলো বাস, হেলপার নিহত

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিগত সরকারের অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী