ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

জুলাই হত্যাকাণ্ডের ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৬, ১৮:৫৯

২০২৪ সালের জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৩ জনকে মৃত্যুদণ্ডসহ ৫৯ আসামিকে সাজা দিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, ৫৯ আসামির মধ্যে বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৮০টি মামলা করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলার রায় হয়েছে এবং ৭৩ টির কার্যক্রম চলমান রয়েছে। কার্যক্রম চলমান ৭৩টি মামলার মধ্যে ২২টি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এবং ৫১টি তদন্তাধীন রয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট আসামি ৪৬৩ জন। তাঁদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ১৭৪ জন, পলাতক ২৮৮ জন এবং মৃত্যুবরণ করেছেন একজন ও খালাস পেয়েছেন একজন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

সংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে ২ হাজার ৬২০টি বিচারকের পদের বিপরীতে ১ হাজার ৯৬৪ জন কর্মরত আছেন। শূন্য পদে বিচারক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, সরকার সম্প্রতি ৬৫০টি সিভিল জজ ও সিনিয়র জজ আদালত, ৪০৬টি যুগ্ম দায়রা জজ আদালত, ২০৪টি অতিরিক্ত দায়রা জজ আদালত প্রতিষ্ঠা করেছে। নব প্রতিষ্ঠিত আদালতের বিপরীতে বিচারকের পদ সৃষ্টির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে আসাদুজ্জামান জানান, বর্তমানে (৩১ মার্চ, ২০২৬) সারা দেশে পারিবারিক আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮৩০ টি। পারিবারিক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সারা দেশে ১৬৩টি পারিবারিক আদালত ও ৬৫টি পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠা করা হয়েছে।

দেশে মাছের ঘাটতি নেই

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন আল রশিদ জানান, ২০২৪-২৫ অর্থবছরের মৎস্য উৎপাদন ও জনসংখ্যার তথ্য অনুসারে, বর্তমানে দেশে জনপ্রতি/প্রতিদিন ৬০ গ্রাম হিসাবে বছরে মাছের চাহিদা ৩৮ দশমিক ৯ লাখ টন এবং মাছের মোট উৎপাদন ৫১ দশমিক ১১ লাখ টন। ফলে চাহিদা অনুযায়ী দেশে মাছের ঘাটতি নেই। মাছ উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, দেশে বর্তমানে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন। দেশের প্রকৃত জেলেদের নিবন্ধনপ্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আমার বার্তা/এমই

মাদক প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শুধুমাত্র ভয়ভীতি বা নিষেধাজ্ঞামূলক প্রচারণার মধ্যে সীমাবদ্ধ না

সংসদে বাজেট, সীমান্ত হত্যা ও প্রধানমন্ত্রীকে নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দল ও সরকারি

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও তাঁদের পরিবারের

সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে নৌবাহিনীতে যোগ দিলেন ৬১ নবীন কর্মকর্তা

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

জুলাই হত্যাকাণ্ডের ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

ইসলামাবাদ সমঝোতা স্মারক নিয়ে ৪ মুসলিম দেশের আলোচনা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

সংসদে বাজেট, সীমান্ত হত্যা ও প্রধানমন্ত্রীকে নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী

২০২৮ সাল থেকে প্রাথমিকের কারিকুলাম আমূল পরিবর্তন হচ্ছে: প্রতিমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে নৌবাহিনীতে যোগ দিলেন ৬১ নবীন কর্মকর্তা

ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের গোলযোগ সৃষ্টির শক্তি নেই: ড. মাহবুব

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০: স্বাস্থ্য অধিদপ্তর

সরকারি দপ্তরে শূন্য পদ সাড়ে ৪ লাখের বেশি, নিয়োগে ৫ বছরের পরিকল্পনা

পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঢাকায় ৫৩ ফ্ল্যাট, আলিশান বাংলো ও শত বিঘা জমির মালিক শহিদুল

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ডিএমপিতে ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ