ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৬, ১৯:০২

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি ফাতমা মেরিচ ইলমাজ। তারা বাংলাদেশ-তুরস্কের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

সোমবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফর এবং ওই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন।

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ২০১৭ সাল থেকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এটিকে বাংলাদেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে তিনি যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণভাবে এবং টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর জোর দেন এবং এ ব্যাপারে তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিক সমর্থনের আহ্বান জানান।

মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ উদারতা এবং বছরের পর বছর ধরে বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তার গভীর প্রশংসা করে তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা, প্রাথমিক ও জরুরি চিকিৎসা সেবা, স্যানিটেশন এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ক্ষেত্রে তুরস্কের মানবিক কার্যক্রমের ওপর আলোকপাত করেন।

আমার বার্তা/এমই

স্বাধীনতাবিরোধী শক্তিকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত নয়

জাতীয় সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর নাম সরাসরি উল্লেখ না করে ফ্যাসিস্টদের মতো দলটির রাজনীতি

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতা জোরদারের মাধ্যমে দীর্ঘদিনের দ্বিপক্ষীয়

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সরকারের অনেক মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য

আগামী হজে অংশ নিতে পারবে না এবারের হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সি

২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা তিন বছর ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধন করেছে, এমন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে: অর্থমন্ত্রী

স্বাধীনতাবিরোধী শক্তিকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত নয়

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান প্রতিমন্ত্রী

নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

কেআইবি ইস্যুতে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, বাকৃবিতে প্রতিবাদ সমাবেশ

আগামী হজে অংশ নিতে পারবে না এবারের হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সি

সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষি খাতে সারের চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

মৃত্যুর ৭১ শতাংশের কারণ অসংক্রামক রোগ, মাঠে নামছে ৩৫ মন্ত্রণালয়

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা

নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন’

সারাদেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে: জ্বালানিমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১৯৬৯, গুজব রুখতে সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান