ই-পেপার শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫

বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়ামবাহী তিনটি লরির বহর। শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে লরিগুলো বিমানবন্দর ত্যাগ করে।

ইউরেনিয়াম পরিবহনে সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানিবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে চালানটি রূপপুরে নেওয়া হবে।

আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসার কথা রয়েছে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব জ্বালানি বাংলাদেশে আনা হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশে পৌঁছেছে। এর আগে কারিগরি সমস্যার কথা উল্লেখ করে আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সে সময় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার আন্তর্জাতিক আইন ও বেসামরিক বিমান চলাচলের প্রটোকলের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণ হিসেবে তুলে ধরেছিলেন।

সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি

বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের বড় পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরকে ঘিরে আঞ্চলিক সহযোগিতা, অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, পরিবেশ ও সমুদ্রভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশের পরিকল্পনার

আইনের শাসন প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের শাসন প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। আমরা এমন

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা থেকে ‘রোল মডেল’ বার কাউন্সিল

সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি

বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের বড় পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

কুৎসিত হারের জন্য দেশবাসীর কাছে লজ্জিত-দুঃখিত সালাউদ্দিন

ইয়েমেনে সামরিক অভিযানে ১৫৪০ হুথি যোদ্ধা হতাহত

এক বছরে রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ

আইনের শাসন প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য: প্রধানমন্ত্রী

হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা করছে সৌদি আরব, পাশে ৩ দেশ

শনিবারের খবরের আয়নায় ন্যায্যতার প্রশ্ন

ঢাকার বাতাস আজ 'অস্বাস্থ্যকর', বায়ুদূষণে শীর্ষে লাহোর

১০২ রানেই অলআউট বাংলাদেশ, ব্রোঞ্জ-ও জুটল না কপালে

মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

ঝংকার ললিতকলা একাডেমির ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল আই ২৮ বছরে উদযাপনে বর্ণিল আয়োজন

অসুস্থ ব্যক্তির ইশারায় সালাত আদায়    

আওয়ামী ট্যাগ দিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কলেজ শিক্ষক

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী

দেশে ভূমিকম্প অনুভূত 

সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা