ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

ঈদ সামনে, তবু দরিদ্র মানুষের কষ্টের গল্প

ফাইজা আহমেদ নাফসি
১৫ মার্চ ২০২৬, ১৩:১১
আপডেট  : ১৫ মার্চ ২০২৬, ১৩:৩১

ঈদ মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ মানেই হলো আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ আসে খুশির বার্তা নিয়ে। এই দিনটি শুধু আনন্দের নয়, বরং ভালোবাসা, ক্ষমা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ। ঈদের চাঁদ দেখা মাত্রই যেন চারদিকে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে—শিশু থেকে বৃদ্ধ, সবার হৃদয়ে নেমে আসে এক অন্যরকম উচ্ছ্বাস। ঈদের সকালে নতুন পোশাক পরে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে সবাই একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানায়। ঈদের আনন্দ সকলে নতুন পোশাক, পছন্দের খাবার আর স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে উদযাপন করে। এই দিনকে ঘিরে মানুষের মনে থাকে নানা রকমের প্রত্যাশা। ঈদের আগেই মানুষের কেনাকাটার জন্য বাজারগুলো জমজমাট হয়ে উঠতে শুরু করে। সেই সাথে ঘরে ঘরে সুন্দরভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি চলতে থাকে। কিন্তু এই উচ্ছ্বাসের মাঝেও সমাজের একটি বড় অংশের মানুষের বাস্তবতা পুরোপুরি ভিন্ন। সীমিত আয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির দাম এবং অনিশ্চিত জীবিকার কারণে অনেক দরিদ্র পরিবারের কাছে ঈদ আনন্দের হয়না, বরং বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই দরিদ্র পরিবারগুলোর কাছে ঈদ মানে আনন্দের চেয়ে বেশি চিন্তা ও কষ্টের সময়। প্রতিবছর ঈদ এলে বাকিরা যেমন এই দিনটি উদযাপন করে আনন্দ-উল্লাসের সাথে, তার বিপরীতে দরিদ্র মানুষেরা এই দিনটি পার করে দুঃখের সাথে। যেখানে অন্যরা উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, সেখানে অনেক নিম্নআয়ের মানুষ ভাবেন—কীভাবে সন্তানদের জন্য একটি নতুন পোশাক জোগাড় করবেন, কীভাবে ঈদের দিনটিতে পরিবারের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন। দারিদ্র্যের কঠিন বাস্তবতা তাদের কাছে ঈদের আনন্দকে অনেকটাই ম্লান করে দেয়।

রাজধানীসহ বিভিন্ন শহরের ফুটপাত কিংবা গ্রামাঞ্চলে বসবাস করা অসংখ্য দরিদ্র মানুষ ঈদের আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত। দিনমজুর, রিকশাচালক, গরিব শ্রমিক, গৃহকর্মী কিংবা ছোটখাটো কাজ করা অসহায় ও গরিব মানুষের আয় এতটাই সীমিত যে সংসারের নিত্যদিনের খরচ মেটাতেই তাদের হিমশিম খেতে হয়। কাজ না থাকলে আয় নেই—এই বাস্তবতাকে তারা মেনে নেয়। যার ফলে ঈদের এতো বেশি খরচ চালানো তাদের জন্য হয়ে ওঠে এক বিরাট সমস্যা। ফলে ঈদ সামনে এলে নতুন কাপড় কেনা কিংবা বিশেষ খাবারের আয়োজন করা তাদের জন্য হয়ে ওঠে বিলাসিতা। ঈদের বাড়তি খরচ অনেক পরিবারের জন্য হয়ে ওঠে এক বড় চাপ। ঢাকা শহরের বিভিন্ন বস্তি এলাকায় ঘুরে দেখা যায় অনেক পরিবার এখনও নিশ্চিত নয় যে ঈদের দিন তাদের ঘরে ভালো কোনো খাবার রান্না করা হবে কি না। অনেক দরিদ্র বাবা-মা সন্তানের মুখের দিকে তাকিয়ে অসহায় হয়ে পড়েন। সন্তানেরা যখন নতুন জামা-কাপড় কিংবা ঈদের মিষ্টি, সেমাই, পোলাও, কোরমার কথা বলে, তখন তাদের চোখে-মুখে ফুটে ওঠে অপ্রকাশিত কষ্টের ছাপ। তাদের কাছে মনে হয় যে তাদের সন্তানেরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। শিশুরা যখন আশপাশের বন্ধুদের নতুন পোশাক পরে ঈদের আনন্দ করতে দেখে, তখন তাদের চোখে-মুখে ফুটে ওঠে অপূর্ণতার ছাপ। সমাজের বৈষম্য যেন ঈদের সময় আরও স্পষ্ট হয়ে ওঠে—একদিকে ধনীরা পালন করে প্রাচুর্যের উৎসব আর অন্যদিকে দরিদ্র পরিবারগুলোতে দেখা যায় অভাবের দীর্ঘশ্বাস।

গ্রামের অনেক কৃষক ও নিম্নআয়ের মানুষ সারা বছর কষ্ট করে জীবিকা নির্বাহ করে আর তাদের পরিবার চালায়।বাজারে ফলমূল, শাকসবজি, তেল, ডিম, চিনিসহ দৈনন্দিন বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে তাদের জীবনযাপন আরও কঠিন হয়ে উঠে। ঈদের আগে তেমন বাড়তি আয়ের সুযোগ না থাকার জন্য অনেক পরিবারই স্বাভাবিক ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। বাজারের কোলাহলে, চকচকে পোশাকের পেছনে দরিদ্র মানুষেরা লুকিয়ে রাখে তাদের আশা আর হতাশার মিশ্র অনুভূতি। দরিদ্র পরিবারের ছোট্ট ছেলে-মেয়েরা প্রায়শই ভাবতে বাধ্য হয়—“আমাদের কি এবারও ঈদ হবেনা?”। আবার বড়রা কিছুটা চেষ্টা করে তাদেরকে সামান্য আনন্দ দিতে, যেন তাদের মুখে হাসি ফোটে, যদিও নিজেরা ভীতিবাহুল্য বেদনা লুকিয়ে রাখে। তাদের কষ্ট ঈদের উল্লাসের সঙ্গে যেন বিরোধ সৃষ্টি করে। অর্থের অভাবে তাদের ভাগ্যে জোটে না ঈদের আনন্দ। তাই তারা ঈদ দেখতে পায় কেবল অন্যের খুশিতে।

ঈদের মানে শুধুই নতুন জামাকাপড়, মিষ্টি আর আনন্দ নয়; বরং এটি মানুষের প্রতি দয়া, সাহায্য এবং সম্প্রীতির উপলক্ষ। ঈদ আসলে সেই আনন্দ, যা সমাজের সকল ধনী-গরিব মানুষ মিলে ভাগাভাগি করার মাধ্যমেই পূর্ণ হয়। ছোট্ট উপহার, খাবার, ঈদের জামা বা আর্থিক সাহায্য—এসব মাধ্যমে অনেক দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো যায়। এ ধরনের সহায়তা শুধু তাদের জীবনকে স্বস্তিদায়ক করে না, বরং সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির সেতুবন্ধনও গড়ে তোলে। অনেক প্রতিষ্ঠান এবং ব্যক্তি ঈদের আগে দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য দরিদ্র পরিবারের পাশে দাঁড়ান। তাদের উদ্যোগের মাধ্যমে হাজার হাজার শিশু ও পরিবার ঈদের আনন্দ উপভোগ করতে পারে। সামান্য দান, খাবার, পোশাক বা অন্যান্য সহায়তা অসংখ্য দরিদ্র পরিবারের ঈদকে আনন্দময় করে তুলতে পারে। কারণ সত্যিকারের ঈদ হলো সবাই মিলে আনন্দ ভাগ করে নেওয়া।

ফাইজা আহমেদ নাফসি

শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

রাষ্ট্র পরিচালনার ২ চ্যালেঞ্জ: অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি

বাংলাদেশের বর্তমান রাষ্ট্র পরিচালনার প্রেক্ষাপটে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও তাৎক্ষণিক চ্যালেঞ্জ হিসেবে যে বিষয়টি সর্বাগ্রে প্রতীয়মান

হ্যাপি আর্থ ডে: আমাদের গ্রহ, আমাদের দায়িত্ব

প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় Earth Day—একটি দিন, যা আমাদের মনে করিয়ে দেয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য ক্ষতিকর

বর্তমান যুগকে বলা হয় তথ্যপ্রযুক্তির যুগ। এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ

ডিজিটাল যুগে লেখালেখির ভবিষ্যৎ: ক্যারিয়ার, উপার্জন ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব

মানব সভ্যতার ইতিহাসে লেখালেখি একটি মৌলিক ও শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। প্রাচীন যুগে পাথরের ফলক,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি এক হাজার কিলোমিটার সড়কে বছরে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নে সরকারের কার্যক্রম শুরু

রূপপুর প্রকল্পে ৯০% ঋণ রাশিয়ার, ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ

বেলারুশের কৃষিখাতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নতুন কুঁড়িতে আট খেলায় ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী

বিশ্বকাপে তারকাদের নিষেধাজ্ঞামুক্ত রাখতে নিয়ম বদলে ফেলল ফিফা

বিরোধী দলের অসুস্থ এমপি রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

খাল খননে বাড়বে কর্মসংস্থান, ফিরবে প্রাকৃতিক ভারসাম্য: পানিসম্পদমন্ত্রী

ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি না হয়

শ্রম আইন সংশোধন নিয়ে মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের আলোচনা

মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫টি ইট ভাটাকে ত্রিশ লক্ষ টাকা জরিমানা 

সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী