ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বিএনপি কখনোই স্বৈরাচারের সঙ্গে আঁতাতের রাজনীতি করেনি: রফিক

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৫, ১৮:১৮

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বিএনপি আপস করতে জানে না। কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্টের সঙ্গে আঁতাতের রাজনীতি কখনোই করে নাই। কিন্তু কেউ কেউ জুলাই বিপ্লবেও আপস করে আন্দোলন স্থগিতের ঘোষণা করেছিল তা কিন্তু জাতি ভুলে যায়নি।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবুজবাগে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি শুরু থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অনেকেই এই সহযোগিতার মনোভাবকে দুর্বলতা মনে করতে পারেন। তাদের মনে রাখতে হবে এ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে স্বাধীনতার সূর্য যেমন উদিত হয়েছিল তেমনি এ দলের অনেক নেতাকর্মীর দীর্ঘ ত্যাগের বিনিময়ে আওয়ামী স্বৈরশাসকের পতন হয়েছে।

রফিক বলেন, একটি বিশেষ দল দরজার পেছন থেকে এই সরকারকে প্রভাবিত করছে। যার ফলে সরকার মানুষের দুঃখ-দুর্দশায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। স্বাস্থ্য সেক্টরসহ সব সেক্টরে এই বিশেষ দলটি সরকারকে প্রচ্ছন্নভাবে প্রভাবিত করছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল, তাই আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবে। যে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছে, মানুষ জীবন দিয়েছে, বর্তমান সরকারের উচিত হবে যতদ্রুত সম্ভব জনগণের অধিকার ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং নির্বাচিত সরকার গঠনে ভূমিকা রাখা।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার দল বিএনপি সবসময় যেকোনো দুর্যোগে জাতীয়তাবাদী আদর্শ নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আগামীতেও দেশ ও জাতির কল্যাণে দেশকে আরও এগিয়ে নিতে বিএনপি বদ্ধপ্রতিজ্ঞ।

আমার বার্তা/এমই

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘গুপ্ত’ রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেছেন,

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। দলের নেতাকর্মী‌দের প্রতি আহ্বান

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু দেশের কোনো ক্ষতি হলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন