ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান: মাহমুদুর রহমান মান্না

আমার বার্তা অনলাইন:
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২০
বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না। ছবি সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়, প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই। দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান। নইলে পরিণতি খারাপ হতে পারে। সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না।’

তিনি বলেন, ‘ড. ইউনূস এই কথা বলতে পারেন না যে, ‘‘ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চাই। ওদের অধিকার আছে।’’ বিতর্ক সৃষ্টি করবেন না। আগে বলেছিলাম সরকারকে ৩ বছর সময় দিতে হবে। কিন্তু এখন বলছি, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে। সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি।’

নোয়াখালী ও কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ– জিসপের ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, যুবদলের নেতা তৌহিদের হত্যার নিন্দা জানানোর ভাষা নেই। যৌথবাহিনীর হাতে এই হত্যার কারণ ব্যাখ্যা করতে হবে প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টাকে। এই বিষয়ে ড. ইউনূসের নীরবতা মেনে নেওয়া যায় না। এটি এড়িয়ে গেলে মনে রাখতে হবে, একটি ঘটনাকে উপলক্ষ করে অনেক কিছুই ঘটে যায়।

মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ বলে কোথায় ঐক্য, শুধুতো অনৈক্যের ধ্বনি শুনি। ইউনূসের সরকার একটি দলকে অভিযুক্ত করে আরেকটি দলকে কিছু বলে না। তারা দল করবে ভালো কথা, কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল করলে দেশের মানুষ তা মেনে নেবে না।

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু