ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

গণতন্ত্র রক্ষার মূল্য মানুষের জীবন ও কল্যাণের চেয়ে বেশি নয়: তারেক রহমান

আমার বার্তা অনলাইন
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭

গণতন্ত্র রক্ষার মূল্য কখনও মানুষের জীবন কিংবা কল্যাণের চেয়ে বেশি হতে পারে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তারেক রহমান লিখেছেন, গণতন্ত্রের শক্তি জনগণের কাছ থেকেই আসে। তাদের পছন্দ, তাদের কণ্ঠস্বর এবং সমাজ গঠনে তাদের অংশগ্রহণ গণতন্ত্রকে প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারীদের অধিকার সুরক্ষিত থাকলেই কেবল গণতন্ত্র বিকশিত হতে পারে।

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আমরা স্মরণ করি বাংলাদেশের ও বিশ্বের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সংগ্রামকে—যারা জীবন উৎসর্গ করেছেন, রক্ত ঝরিয়েছেন, রাষ্ট্রীয় নিপীড়ন সহ্য করেছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে। গণতন্ত্র রক্ষার মূল্য কখনও মানুষের জীবন কিংবা কল্যাণের চেয়ে বেশি হতে পারে না।’

তিনি আরও লেখেন, এ বছরের মূল বিষয়বস্তু ‘কণ্ঠ থেকে কর্মে’ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা। আমরা গর্ব করি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চালু করার জন্য। বিএনপি সবসময়ই কাজ করেছে যেন গণতন্ত্রের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়, কথার সঙ্গে কাজের সামঞ্জস্য থাকে।

‘আজ আমরা বাংলাদেশের গণতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। যখন বিভাজন, অপতথ্য আর উগ্রবাদ আমাদের গণতন্ত্র ও আইনের শাসনকে আঘাত করছে। বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রের জন্য সকল নাগরিকের অংশগ্রহণ অপরিহার্য, যাদের দাবি প্রতিফলিত হবে একটি নির্বাচিত সংসদে—যেখানে ন্যায়বিচার, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের প্রকৃত ম্যান্ডেট রয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেসবুকে আরও লিখেছেন, জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা হলো একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ সরকার—যা জনগণের ভোটে নির্বাচিত হবে এবং জনগণকেন্দ্রিক নীতি বাস্তবায়ন করবে। এই আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ করতে হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। এ দাবি আমাদের তুলতেই হবে। আসুন, ঐকবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে এগিয়ে আসল গণতন্ত্রের আদর্শকে বাস্তবে রূপ দিই, যাতে প্রতিটি বাংলাদেশি তার সুফল ভোগ করতে পারে। আর দেরি নয়।

আমার বার্তা/জেএইচ

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

সরকারকে পতনের হুমকি দিলে তার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

গতকাল সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম দুর্নীতির প্রমাণ চেয়েছেন। আমি ধরেই নিলাম তিনি নিজে কোন দুর্নীতির

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সরকার কঠোর অবস্থানে: আমিনুল হক

সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন

আমরা আন্দোলন করেছি, তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সংগ্রাম করেছি, আমরা আন্দোলন করেছি এবং তারপর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

৫ বছর পর ঢাকা-ইইউ কূটনৈতিক সংলাপ, অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম