ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন গণঅধিকার পরিষদ সভাপতি নুর

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭

১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে হাসপাতাল ছাড়েন তিনি।

বিষয়টি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। ফলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হয়েছেন।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, আমি এখনও পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাবো। এরপর অন্য হাসপাতালে চিকিৎসা নেব।

এদিকে নুরের শারীরিক অবস্থার বিস্তারিত জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটি জানিয়েছে, নুর ঢাকা মেডিকেল থেকে আপাতত বাসায় ফিরেছেন, আজ বিকেল ৫ টায় ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেন। তবে তার পুরোপুরি সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, ঢাকা মেডিকেল তার নাকের অপারেশনের বিষয়ে জানিয়েছে এই মূহুর্তে ঝুকিপূর্ণ। কিন্তু নুরুল হক নুরের ব্যক্তিগত চিকিৎসক এখনই অপরাশেন করতে পারলে ভালো হয় এল জানিয়েছেন। এজন্য আজকে রাতে কয়েকজন ডাক্তারের সঙ্গে কথা বলে অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নিবেন। আর ডান পাশের মেগজিলায় আঘাত প্রাপ্ত হয়েছিলেন। সেখানেও অবশ হয়ে আছে, সেখানেও একটা অপারেশন করা লাগবে।

তিনি জানান, তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ করে আজকে রাতে অন্য প্রাইভেট হাসপাতালে ভর্তি হবেন নুর। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গতকাল ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেয় দলটি।

নুরের শারীরিক অবস্থা নিয়ে দলের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান গতকাল বলেন, ‘রোববার তাকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও আগের দিন শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হয়েছে। তার নাকের হাড়ের ভাঙন বেড়েছে, চোয়ালে জটিলতা দেখা দিয়েছে, ডানপাশ আংশিক অবশ হয়ে গেছে। এখনো তিনি শক্ত খাবার খেতে পারছেন না, কেবল তরল খাবার দেওয়া হচ্ছে। লিভারেও আঘাতজনিত জটিলতা ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নুরকে দ্রুত বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু আমরা যথেষ্ট গড়িমসি লক্ষ করছি। শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে। এতে সরকারের সদিচ্ছার ঘাটতি স্পষ্ট।’

আমার বার্তা/এমই

‘সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’

সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বিএনপি বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধানের নেতৃত্বে নতুন রাজনৈতিক

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা ও ফলাফল ঘোষণা প্রতিটি পর্বে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

মাস্টার্স ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ভ্রমণকালে বহন করতে হবে চিকিৎসা খরচ

জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’

আল-আকসায় রমজানের তৃতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইরানি নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা

ফেব্রুয়ারিতে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম আবার বেড়েছে

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা

দুটি ফাইনাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত

বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক মাহবুব

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী