ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

নভেম্বর মাসেই গণভোট চেয়ে ইসির কাছে প্রস্তাব জামায়াতের

আমার বার্তা অনলাইন:
১৩ অক্টোবর ২০২৫, ১৫:৫১
আপডেট  : ১৩ অক্টোবর ২০২৫, ১৫:৫৭

জাতীয় সংসদের আগে অর্থাৎ নভেম্বর মাসে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই বিষয়ে দলটি নির্বাচন কমিশনে একটি লিখিত প্রস্তাবও দিয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার পরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এই বৈঠকে উপস্থিত ছিলেন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, মতিউর রহমান আকন্দ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে আবু তাহের বলেন, আমরা বলেছি গণভোট আলাদা হতে হবে। কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে, আমাদের কতগুলো রিফর্মস আছে। এটা ইলেকশন যখন হোক ইলেকশন যেভাবে হোক তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার ওপরে মত গ্রহণ করা উচিত। এটা আমরা জোর করেই বলেছি। এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে যেটা আমরা চাচ্ছি। জামায়াত নভেম্বরে গণভোট চায়। আমরা অনেকগুলো দল চাচ্ছি যেটি ইন্ডিপেন্ডেন্টলি হোক কারণ হচ্ছে একসঙ্গে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ের জন্যই ভেরি সিরিয়াস থাকবে এবং রিফর্মস আছে।

সবার মাথা কাজ করবে দুই ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফর্মসের বেলা দখল হয়ে যাবে একটার সঙ্গে আরেকটার ভাগ্য অন্যভাবে জড়িত হয়ে যাবে। কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটা স্থগিত হয়ে যাবে মানে কোনো রেজাল্ট আসবে না। কিন্তু দুটি একেবারে ভিন্ন ন্যাচার একটা হচ্ছে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি করার জন্য আর এজন্য সবার জন্যই একটা রিফর্ম জরুরি।

তিনি আরও বলেন, যেহেতু ন্যাচার ভিন্ন আমরা স্পষ্ট সরকারকে বলেছি, কমিশনকে বলেছি। ইলেকশন কমিশন আজকে আমরা বলে আসছি যে এটা আলাদা করার জন্য।

আমার বার্তা/এল/এমই

নির্বাচনী প্রতিশ্রুতির ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট কপি প্রধানমন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট কপি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন দলটির

সাবেক মেয়র মনজুরের বাসা থেকে বেরিয়ে প্রশ্নের মুখে হাসনাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে ‘জুলাই যোদ্ধা’

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা