ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

বিমান ভ্রমণে সক্ষম না হওয়ায় খালেদা জিয়ার লন্ডনযাত্রায় দেরি

অবস্থার কিছুটা উন্নতি– বলছেন চিকিৎসক
আমার বার্তা অনলাইন
০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও বিমানযাত্রার মতো নয়। সে জন্যই উন্নত চিকিৎসায় তাঁর বিদেশযাত্রা বিলম্ব হচ্ছে। লন্ডনে চিকিৎসা নিতে যাওয়া-না যাওয়া এখন সম্পূর্ণই নির্ভর করছে তাঁর শারীরিক পরিস্থিতির ওপর। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাঁকে লন্ডনে নেওয়া হবে।

এদিকে, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিক থাকলে পরদিন বুধবার তাঁকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে।

গতকাল শনিবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক সমকালকে বলেন, বিএনপির চেয়ারপারসনের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তবে ভ্রমণ করার মতো অবস্থা হয়নি। এটি কবে হবে– এখনই বলা যাচ্ছে না। তবে বোর্ড আশাবাদী, তিনি উন্নত চিকিৎসায় বিদেশ যেতে পারবেন। তাঁকে ঘুমের ওষুধ দেওয়া হয় প্রতিদিন। মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করেন।

ওই চিকিৎসক বলেন, শনিবারও তাঁর বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড পরবর্তী করণীয় নির্ধারণ করতে রাতে বৈঠক করে। প্যারামিটারগুলো কিছুটা ওপরে উঠছে। তিনি বলেন, ‘ম্যাডামের পুত্রবধূ ডা. জোবাইদা রহমান দুইবার করে হাসপাতালে আসছেন। তিনিও মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।’

খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার বলেন, ‘আমি সার্বক্ষণিক হাসপাতালে আছি। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ব্রিফ করেছেন। তিনি (খালেদা জিয়া) সিসিইউতে মোটামুটি আছেন।’

এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে মঙ্গলবার

বিএনপির চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে। অনুমতি পেলে পরদিন ১০ ডিসেম্বর তাঁকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে।

এদিকে, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটি ‘ভিভিআইপি’ উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জার্মান অ্যাভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ আজ (শনিবার) তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ ও ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ফ্লাইট শিডিউল চেয়ে আবেদন করেছে।

বেবিচক জানায়, খালেদা জিয়ার চিকিৎসার জন্য জার্মানির এফএআই অ্যাভিয়েশন গ্রুপ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে কাতার সরকার। এটি দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশন ফ্লাইটে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন-ক্রিটিক্যাল অ্যাভিয়েশন সেবাদাতাদের দ্বারা পরিচালিত। এই এয়ার অ্যাম্বুলেন্স তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা-লন্ডন মেডিকেল ট্রান্সফারের উপযোগী।

এর আগে সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, ‘আমি চেয়ারপারসনকে শনিবার সকালে হাসপাতালে দেখে এসেছি। তিনি সাড়া দিচ্ছেন। আশা করি, সবার দোয়ায় তিনি সেরে উঠবেন এবং উন্নত চিকিৎসায় লন্ডনে যাবেন।’

দীর্ঘ সময় বিমান ভ্রমণের শারীরিক সক্ষমতা নেই

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়া-না যাওয়া এখন সম্পূর্ণই নির্ভর করছে তাঁর শারীরিক পরিস্থিতির ওপর।

গতকাল বিকেল ৪টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেছিলেন, ‘খালেদা জিয়ার জন্য কাতারের এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি। তবে একটি মেডিকেল অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল বোর্ড মনে করছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তাঁর বর্তমান শারীরিক সক্ষমতাকে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, এ মুহূর্তে তাঁর ফ্লাই করা সঠিক হবে না।’

দীর্ঘ সময় বিমান ভ্রমণের জন্য শারীরিক সক্ষমতা না থাকায় খালেদা জিয়ার লন্ডনযাত্রায় বিলম্ব হওয়ার কথা জানিয়েছে মেডিকেল বোর্ড। ব্রিফিংয়ে জাহিদ হোসেন বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিরাপত্তা প্রাধান্য পাচ্ছে। আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীন থেকে আসা চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাঁর স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সে জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিচ্ছেন। দলও সে অনুযায়ী অধিকার দিচ্ছে।’

তিনি বলেন, ‘মনে রাখতে হবে, ১২ থেকে ১৪ ঘণ্টা যখন বিমানে ফ্লাই করবেন, তখন অতি উচ্চতায় মানুষের শারীরিক যে পরিবর্তন হয়, সেটির সঙ্গে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। এ জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না; দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না।’

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা দিচ্ছে। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও সদস্য হিসেবে রয়েছেন। তিনি লন্ডন থেকে শুক্রবার ঢাকায় নেমেই শাশুড়িকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।

গতকাল বিকেল সোয়া ৩টার পরে ধানমন্ডির বাবার বাড়ি থেকে জোবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে যান বলে জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি সার্বক্ষণিক বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা দেখভাল করছেন।

আমার বার্তা/জেএইচ

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামি আন্দোলনের বিক্ষোভ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলির যৌথ হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকায় ইসলামি আন্দোলন বাংলাদেশ। সোমবার (২

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে

কদমতলীতে আহত-শহীদ পরিবারের সম্মানে ইফতার

২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর মেরাজ নগরের ডাঃ এন আমিন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ

মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী