ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন
১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫১
আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:০০

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘খুব শিগগির’ দেশে ফেরার বার্তা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এই কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের নেতারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের জানাতে চাই আমাদের নেতা খুব শিগগির আমাদের মধ্যে আসবেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা যেদিন আসবেন, যেদিন দেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে… পারবেন তো। ইনশা আল্লাহ। আমরা সেইদিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।’

‘বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তা-ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।’ বলেন তিনি।

ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এই কর্মশালা হয়। গত রোববার থেকে এই কর্মশালা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, এখন লড়াই-সংগ্রাম হচ্ছে আমাদের এই নির্বাচনে জয় লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদের পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে। যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই।

‘অনেক বাধা-বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে, হতে থাকবে। কিন্তু সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না।’

তিনি বলেন, ‘বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল…. এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন।

আর অন্য কোনো কিছু আপনাদের সাফল্য দেবে না। আপনাদের সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্যপাত ইস্পাতদৃঢ় ঐক্য এবং আপনাদের যে চেতনা সামনের দিকে যাওয়ার, জাতীয়তাবাদী দর্শনে আমরা দীক্ষিত হয়েছি, আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি সেদিকে এগিয়ে যাওয়ার এই চেতনা।

মির্জা ফখরুল বলেন, একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব…. এ কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন।

তিনি বলেন, ‘আজ আমি পত্রিকায় দেখলাম, ১৯৭১ সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এই কথা বলার দুঃসাহস দেখান তারা? , ঔদোত্য দেখান তারা?’

ফখরুল বলেন, আজ আমাদের রুহুল কবির রিজভী এখানে বলেছেন যে, পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কি না? আরেক ফ্যাসিম অন্যদিক থেকে আমাদের ওপরে চেপে বসতে চাইছে কি না? আজ মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজ দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কি না? সেই শক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

আজ নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করার লড়াই। আরেক দিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই… এই দুটিকে নিয়েই আপনাদের এগুতে হবে। আমরা সবসময় ইতিবাচক রাজনীতি করি, আমরা সবসময় অগ্রবর্তী চিন্তা করি।

‘মানুষের জীবনটাই হচ্ছে সংগ্রাম, তেমনি একটা জাতিকে ওপরে উঠতে তাকে সংগ্রাম করে ওপরে উঠতে হয় । আমরা সেই বারবার করেছি বারবার আমাদের জনগণ প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে। এবারের ছেলেরা যেটা প্রাণ দিয়েছেন ২৪ এর এই জুলাই যুদ্ধে এবং তার আগে একাত্তর যে যুদ্ধ আমরা করেছি এটাকে এক করে আমাদের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আসুন আমরা এই লড়াইয়ে জয় লাভ করবার আমরা শপথ গ্রহণ করি।

একই সঙ্গে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আশু আরোগ্য কামনায় দোয়া চান বিএনপি মহাসচিব।

‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় বিএনপির নেতারা অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

আমার বার্তা/জেএইচ

কোনো রকম উসকানিতে পা দেব না: মির্জা আব্বাস

নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যেকোনো ধরনের উসকানিমূলক

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নাগরিকদের মতামত নিতে আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

গণভোটে ‘না’ জয়যুক্ত হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান: নাহিদ ইসলাম

বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে ‘না’ এর পক্ষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

আদালতের সামনে ট্রাকের ধাক্কায় বিচারপ্রার্থী নিহত

শপথ নিলেন ৩ হাজার নবীন বিজিবি সদস্য

কোনো রকম উসকানিতে পা দেব না: মির্জা আব্বাস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

বাংলাদেশে ভোটাধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে: ড্যান মজিনা

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

প্রথমবার ঢাকায় কনফারেন্সে আসছেন আইএফএসি প্রেসিডেন্ট

স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স

রংপুরে বিষাক্ত স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫

সার্বভৌমত্ব রক্ষায় জাগ্রত থাকতে বিজিবির নবীন সৈনিকদের আহ্বান

পটুয়াখালী-৩: হাসান মামুন ঘিরে ভোটার ও নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য

টঙ্গীতে দুই পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি

পাবনার দুটি আসন নিয়ে আপিল শুনানি বৃহস্পতিবার

সহপাঠী হত্যার বিচার চেয়ে ফের রাস্তায় তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা

গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু