ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

প্রবাসীদের কল্যাণে স্থায়ী কাঠামো গড়ে তোলাই বিএনপি সরকারের বড় অবদান

নজরুল ইসলাম খান
আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬, ১৩:৫২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রবাসে যারা কাজ করছেন, কাজ শেষে দেশে ফিরছেন বা ভবিষ্যতে প্রবাসে যাওয়ার চেষ্টা করছেন, তাদের সবার কল্যাণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ লক্ষ্যেই মন্ত্রণালয়ের দায়িত্ব, কর্মকর্তা এবং নির্দিষ্ট বাজেট রয়েছে। প্রবাসীদের কল্যাণে একটি স্থায়ী কাঠামো ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার যে উদ্যোগ, তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি সরকারের সুস্পষ্ট অবদান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যারা প্রবাসে আছেন বা ছিলেন, তারা এই অবদান চিরদিন স্মরণ রাখবেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে রাষ্ট্রের দায়িত্বে যারা আসবেন, তারা প্রবাসী ভাই-বোনদের কল্যাণকে বিশেষ গুরুত্ব দেবেন। যারা দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখছেন, পাশাপাশি সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, তাদের জন্য নতুন নতুন কল্যাণমূলক কর্মসূচি নেওয়া হবে। প্রবাসীদের সমস্যা যেমন বদলাচ্ছে, তেমনি সুযোগও বদলাচ্ছে। এই পরিবর্তিত সমস্যা ও সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে।

নজরুল ইসলাম খান বলেন, প্রবাসে কর্মরত মানুষের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যে অর্থ সঞ্চয় করে দেশে ফেরেন, তা আসে প্রচণ্ড কষ্টের বিনিময়ে। বিদেশে প্রতারণার সুযোগ কম। কেউ মরুভূমির তীব্র গরমে, কেউ প্রচণ্ড ঠান্ডায়, আবার কেউ মালয়েশিয়ার জঙ্গলে কঠিন পরিবেশে কাজ করে কিছু টাকা জমিয়ে দেশে ফেরেন। কিন্তু সেই অর্থ যদি তারা নিজেদের ভবিষ্যৎ কল্যাণে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন, তাহলে অল্প সময়ের মধ্যেই সেই সঞ্চয় শেষ হয়ে যায় এবং প্রত্যাগত প্রবাসীরা আবার নিঃস্ব হয়ে পড়েন।

তিনি বলেন, প্রত্যাগত প্রবাসী শ্রমিকদের স্থায়ী কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী প্রত্যাগত শ্রমিক দলের সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। দেশের বিদ্যমান আইন, প্রচলিত ব্যবস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলোর আলোকে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা যেতে পারে। প্রয়োজনে বিদ্যমান আইন, বিধান বা ব্যবস্থায় কীভাবে পরিবর্তন বা উন্নতি আনা যায়, সে বিষয়েও তারা প্রস্তাব দিতে পারেন, যাতে প্রত্যাগত প্রবাসীরা বাস্তবভাবে উপকৃত হন।

তিনি আশা প্রকাশ করে বলেন, এ ক্ষেত্রে যথেষ্ট সুযোগ রয়েছে। তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে আন্তরিকতা ও ধারাবাহিকভাবে কাজ করা জরুরি।

জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন কাজলের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্ঠা নাজিম উদ্দিন আলম।

আমার বার্তা/জেএইচ

ভোটের মতো সুষ্ঠুভাবে গণনা হলে ফলাফল যাই হোক মেনে নেবে জামায়াত

সারা দিন যেভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, ফলাফলও যদি সেই একই ধারায় অব্যাহত থাকে এবং বড়

ফলাফলে কোনো কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ

কুমিল্লা-৪ আসনে বেসরকারি ফলে বিজয়ী এনসিপির হাসনাত আবদুল্লাহর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামানের জয়

ঝিনাইদহ-১ আসনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীকে বিজয়ী ঘোষণার অপেক্ষা

ভোটের মতো সুষ্ঠুভাবে গণনা হলে ফলাফল যাই হোক মেনে নেবে জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফখরুল

ফলাফলে কোনো কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের

কুমিল্লা-৪ আসনে বেসরকারি ফলে বিজয়ী এনসিপির হাসনাত আবদুল্লাহর

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামানের জয়

সুষ্ঠু ভোটে ইসির কৃতজ্ঞতা, সারাদেশে দোয়া-প্রার্থনার অনুরোধ

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: সংবাদ সম্মেলনে মাহদী আমিন

৮৫ শতাংশ দৃষ্টিভঙ্গী হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছে ভারত

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জোটের প্রার্থীদের জয়ের আশা ১১ দলের

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন