ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না: জামায়াত আমির

আমার বার্তা অনলাইন:
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না। দুনিয়ার যেখানে থাকুক না কেন— জনগণের এ হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেন, তারা অবশ্যই অভিনন্দিত হবেন। আর যদি ফেরত না দেন, রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের পেটের ভেতর থেকে নিয়ে আসবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘জনগণের হক আত্মসাৎকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা স্বেচ্ছায় টাকা ফেরত দিলে ভালো, না হলে রাষ্ট্র শক্ত হাতে তা উদ্ধার করবে।’

তিনি বলেন, ‘একটা দল মা-বোনদের সম্মান দিতে পারে না- এটার প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিসাইল ছুড়তে শুরু করেছে। হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন করা হচ্ছে। কিন্তু এরা জানে না আধুনিক বিশ্বে মিসাইল ছুড়লে এন্ট্রি মিসাইলও খেতে হয়।’

তিনি বলেন, ‘উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং যে এলাকা যত বেশি বঞ্চিত, সেখানে উন্নয়ন কাজ সর্বপ্রথম শুরু করা হবে।’

জামায়াত আমির বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হব কী না— এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায়, আমি পরিষ্কারভাবে বলতে চাই— ৫৪ হাজার বর্গমাইলের এক ইঞ্চিতেও আমি বেইনসাফি করতে পারব না। প্রতি ইঞ্চি মাটি তখন আমার কাছ থেকে তার পাওনা বুঝে নেবে।’

সিলেটের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সিলেটবাসীর যে সঙ্গত পাওনা আছে, সেগুলো সিলেটবাসীকে সসম্মানে তুলে দেওয়া হবে।’

ওসমানী বিমানবন্দর ও প্রবাসী প্রসঙ্গ ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রবাসী অধ্যুষিত সিলেটে একটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও তা পূর্ণাঙ্গ নয়। যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হয়, তাহলে সব এয়ারলাইন্সের ক্রাফট এখানে নামবে না কেন? আমরা ক্ষমতায় গেলে সিলেটবাসীর এ দুঃখ থাকবে না।’

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের ম্যানচেস্টারসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুট বন্ধ রাখা হয়েছে কেন, সে প্রশ্নের জবাব জনগণ জানতে চায়। আমরা কি চিংড়ি মাছ? শুধু পিছনের দিকে যাব? আমরা তো সামনে আগাতে চাই’-বলেন তিনি। এসময় বন্ধ থাকা আন্তর্জাতিক রুটগুলো পুনরায় চালু করা, নতুন নতুন রুট খোলা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রাষ্ট্রীয় বিমান সংস্থার ফ্লাইট চালু হবে।’

দুর্নীতি বন্ধ হলে পাঁচ বছরে বদলে যাবে দেশ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘মহান আল্লাহর ওপর ভরসা করে দুর্নীতির রোড যখন বন্ধ হবে, চাঁদাবাজি যখন বন্ধ হবে— তখন সব উন্নয়ন হবে। পাঁচ বছরে এ দেশের চেহারা পাল্টে যাবে।’

প্রবাসীদের ভোটাধিকার ও মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা অনেক সময় স্বল্প আয়ে কঠিন জীবন যাপন করেন। কেউ কেউ সেখানে ইন্তেকাল করেন, তখন তাদের লাশ নিয়ে অবহেলা ও জটিলতা তৈরি হয়। রেমিট্যান্স যোদ্ধা বললেও ইন্তেকালের পর তাদের কোনো অভিভাবক থাকে না— এটা আমরা মানি না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। এই শহর আমারও শহর। একবার আমাদের একটু সুযোগ দেন। আপনাদের মালিক হব না। আপনাদের সম্পদ, জীবন ও ইজ্জতের পাশে দাঁড়িয়ে আমরা চৌকিদারের কাজ করব।’

আমার বার্তা/এমই

নির্বাচনী প্রতিশ্রুতির ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট কপি প্রধানমন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট কপি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন দলটির

সাবেক মেয়র মনজুরের বাসা থেকে বেরিয়ে প্রশ্নের মুখে হাসনাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে ‘জুলাই যোদ্ধা’

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আত্মসমর্পণে বাধ্য করার যুক্তরাষ্ট্রের চেষ্টা সফল হবে না: পেজেশকিয়ান

ঢাবির বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন

দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে: চিফ হুইপ

ট্রাম্প দাবি করলেও পাকিস্তানে দুইদিনের মধ্যে সংলাপের সম্ভাবনা কম

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

এখন শিক্ষকরা মন্ত্রীদের খাতা দেখা শুরু করে দিয়েছে : শিক্ষামন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতির ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট কপি প্রধানমন্ত্রী

নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকার

কুষ্টিয়ায় পীর হত্যার হুকুমের আসামি জামায়াত নেতা, চার দিনেও নেই গ্রেপ্তার