ই-পেপার শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থীদের তথ্য সম্বলিত বিএনপি ক্যান্ডিডেটস্ ডটকম নামে একটি ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন করা হয়েছে। দলের একটি তরুন ও চৌকষ সাইবার এক্সপাটর্টদের সমন্বয়ে কয়েক মাস চেষ্টা করে এই প্লাটফর্মটি তৈরী করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মেয়ে সামারু মির্জা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ডিজিটাল ক্যান্ডিডেট প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন আসনের প্রার্থীদের তথ্য, পরিচিতি ও নির্বাচনী উপস্থিতি এক জায়গায় উপস্থাপন করা হয়েছে। এই প্ল্যাটফর্মটির উদ্দেশ্য হলো ভোটারদের জন্য প্রার্থীদের তথ্য সহজ ও স্বচ্ছভাবে তুলে ধরা, ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ আরও অন্তর্ভুক্তিমূলক করা, এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্বাচনী প্রচারণাকে একটি কাঠামোবদ্ধ রূপ দেওয়া।

প্ল্যাটফর্মটির প্রধান প্রধান ফিচারগুলির মধ্যে রয়েছে, বিএনপির বিভিন্ন আসনের প্রার্থীদের প্রোফাইলভিত্তিক তথ্য ও পরিচিতি, সহজ নেভিগেশন ও মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন, একটি বিশেষ ফটো ফ্রেম ও পোস্টার জেনারেটর সেকশন (Photo Frame / Poster Generator), যেখান থেকে সাধারণ মানুষ বা সমর্থকরা নিজের ছবি আপলোড করে স্বয়ংক্রিয়ভাবে“ভোট দিন ধানের শীষে”–ভিত্তিক ডিজিটাল পোস্টার তৈরি করতে পারেন, যা সোশ্যাল মিডিয়ায় শেয়ারযোগ্য এবং ডিজিটাল অংশগ্রহণ বাড়াতে সহায়ক এবং উচ্চ ট্রাফিক সামলাতে সক্ষম প্রযুক্তিগত অবকাঠামো।

সংশ্লিষ্টরা আরো জানান, উদ্বোধনের পর থেকে ওয়েবসাইটটি ইতোমধ্যে উল্লেখযোগ্য ডিজিটাল ট্রাফিক অর্জন করেছে, যা ভোটারদের আগ্রহ ও সম্পৃক্ততার প্রতিফলন। এই ডেটা নির্দেশ করে যে bnpcandidates.com কেবল একটি তথ্যভিত্তিক সাইট নয়, বরং একটি ইন্টারযাকটিভ রাজনৈতিক ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি (bnpcandidates.com ) তৈরি করেছে SM IT Solution , অ্যাসোসিয়েটেড উইথ Break the Malt,যারা ডিজিটাল ক্যাম্পেইন ও রাজনৈতিক কমিউনিকেশনে কাজ করছে।

আমার বার্তা অনলাইন:

আমার বার্তা/এমই

অসুস্থ দুই মন্ত্রীর শয্যাপাশে রিজভী ও জাহিদ

বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা ও সরকারের দুই মন্ত্রী মিজানুর রহমান মিনু ও ড. আব্দুল মঈন

'৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ'

সড়ক ও গণপরিবহন খাতে ৫৬ বছরের পুঞ্জীভূত দুর্নীতি ও ব্যর্থতায় দেশের সড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

বিরোধী দল জামায়াতের দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিষিদ্ধ ঘোষিত

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

আওয়ামী লীগ-বিরোধী দল আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগকে উদ্বেগজনক বলে মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।  দলটির দাবি,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন চ্যানেল আইয়ের মহিউদ্দিন খান মঈন

এখন থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট

জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা

এক ব্যাগ রক্তে বাঁচে দুটি প্রাণ

শৈশবে টাকা চুরি ও পরিশোধের নিয়ম

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

অসুস্থ দুই মন্ত্রীর শয্যাপাশে রিজভী ও জাহিদ

'৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ'

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

হজে কুরবানির অর্থ আত্মসাৎ করায় এজেন্সিকে লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রভাবে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

আলজান্নাহ মাদরাসায় নতুন হাফেজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকার অ্যাপার্টমেন্টের সার্ভিস চার্জ নিয়ে বিতর্ক

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের