ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ

আমার বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০ আসনের মধ্যে জয়ের ব্যবধানে নতুন এক ইতিহাস গড়লেন রাজবাড়ী-২(পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের বিএনপি প্রার্থী মো. হারুন-অর-রশিদ।

মো. হারুন-অর-রশিদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, যা এবারের নির্বাচনে সারা দেশের মধ্যে সর্বোচ্চ জয়ের ব্যবধান। তিনি পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জামায়াত জোটের এনসিপির প্রার্থী জামিল হিজাযী পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। সারা দেশে বিএনপির বিশাল বিজয়ের মধ্যে রাজবাড়ীর এই রেকর্ড ব্যবধানের জয় নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে।

অন্যদিকে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও কালুখালী) আসনে প্রায় ৫৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫৪ হাজার ৫৪১ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট।

অপরদিকে এক পরিসংখ্যান অনুযায়ী ভোট ব্যবধানের দিক থেকে দেশের শীর্ষ ৫ আসনে রয়েছেন-

রাজবাড়ী-২ আসনে মো. হারুন-অর-রশিদ (বিএনপি) ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে জয়ী হন।

বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টন (বিএনপি) ১ লাখ ৪৭ হাজার ৫৪৭ ভোটের ব্যবধানে জয়ী হন।

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি) ১ লাখ ৪৬ হাজার ৩৭৮ ভোটের ব্যবধানে জয়ী হন।

কিশোরগঞ্জ-৬-এ মো. শরীফুল আলম (বিএনপি) ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোটের ব্যবধানে জয়ী হন।

টাঙ্গাইল-২-এ আবদুস সালাম পিন্টু (বিএনপি) ১ লাখ ৩৭ হাজার ৩৪২ ভোটের ব্যবধানে জয়ী হন।

মো. হারুন-অর-রশিদ বলেন, এ অঞ্চলের জনগণের লুকিয়ে থাকা দীর্ঘ ১৭ বছরের কষ্টের প্রতিফলন হয়েছে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট বিপ্লবের মাধ্যমে। এ জন্য তিনি ভোটার, কর্মী-সমর্থক, সাধারণ মানুষসহ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার বলেন, শান্তি ও উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীর দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফল ঘোষণার পর এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আমার বার্তা /জেএইচ

ঢাকা-১৬ আসনে ভোট ইঞ্জিনিয়ারিং ও জালিয়াতির অভিযোগ আমিনুল হকের

ঢাকা-১৬ আসনে ভোট ইঞ্জিনিয়ারিং ও ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে গেজেট প্রকাশ স্থগিত করে পুনঃনির্বাচনের দাবি

নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান নাহিদের

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সারাদেশে সন্ত্রাস, প্রতিহিংসা

রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন,

ফাঁসির মঞ্চ থেকে সংসদে: এক নতুন রাজনৈতিক অধ্যায়

মাথার ওপর ঝুলছিল ফাঁসির দড়ি। কিন্তু গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে পাল্টে গেছে দৃশ্যপট। দীর্ঘ কারাবাস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নির্বাচনে ফলাফল প্রভাবিত হওয়ার মতো কোনো ঘটনা চোখে পড়েনি: ইওএস

তারেক রহমানকে অভিনন্দন জানালো কমনওয়েলথ

ঢাকা-১৬ আসনে ভোট ইঞ্জিনিয়ারিং ও জালিয়াতির অভিযোগ আমিনুল হকের

নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান নাহিদের

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের জেরে ছাত্রদল নেতা খুন

বইবোঝাই গাধা ও নৈতিকতার সংকট

তারেক রহমানকে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অভিনন্দন

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি

আগামীদিনের শিক্ষাব্যবস্থা নিয়ে এহছানুল হক মিলনের পরিকল্পনা

‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ায় ‘নোট অব ডিসেন্ট’-এর কী হবে, জানালেন আলী রীয়াজ

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা, জানালেন আলী রীয়াজ

২০০৮ সালের পর প্রথম বিশ্বাসযোগ্য-প্রতিযোগিতামূলক নির্বাচন

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ, আতঙ্কিত যাত্রীরা

দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

ভোট শেষে জীবিকার তাগিদে নগরে ফিরছেন মানুষজন

নাহিদের নেতৃত্ব ও এনসিপির সাফল্যকে অসাধারণ অর্জন বললেন প্রধান উপদেষ্টা

রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন