ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন এমপি ড. আব্দুল মঈন খান

আমার বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১

দুই দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন মন্ত্রিসভার গঠন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে বিএনপির এই নেতাকে সংসদ সচিবালয় থেকে মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয়েছে। তবে, তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আব্দুল মঈন খান ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের ব্যক্তিগতভাবে টেলিফোনে আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান ও চাঁদপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য ফোন পেয়েছেন।

২০০১ সালে খালেদা জিয়ার সরকারে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করা মিলন আবারও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়ার ইঙ্গিত মিলছে।

মঈন খান ও মিলনের পাশাপাশি আরও বেশ কয়েকজন সিনিয়র নেতা ও নতুন মুখও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডাক পেতে শুরু করেছেন বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন, তাঁদের ইতোমধ্যে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। রাষ্ট্রপতির উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠান পরিচালিত হবে।

এর আগে আজ মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী বিএনপির সংসদ সদস্যরা দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত এই জনপ্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও তাঁরা ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’-এর সদস্য হিসেবে এখনো শপথ নেননি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল ও নানা সমীকরণ ডালপালা মেলছে।

বিএনপির দলীয় সূত্রগুলো বলছে, এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের মিশেল থাকবে। দাপ্তরিক কাজে দক্ষতা এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে তারেক রহমান তাঁর ‘টিম’ নির্বাচন করছেন। বিশেষ করে অর্থনীতি ও আইন-শৃঙ্খলার মতো সংবেদনশীল খাতগুলোতে কার ওপর দায়িত্ব বর্তায়, তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে।

বিকেল ৪টার এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়েই অবসান ঘটবে দীর্ঘ বিশ বছরের প্রতীক্ষার।

আ.লীগের জায়গায় বিএনপি এসেছে, আর কোনো পরিবর্তন হয়নি: নাহিদ

নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিবর্তে ‍পুরনো বন্দোবস্তে আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসেছে এবং

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য

সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা

অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল

গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণেই বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী

ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে: পেজেশকিয়ান

মরক্কোর সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসন পরিকল্পনাকে সমর্থন করে ইইউ

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ কিমি কূপ খনন, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগের জায়গায় বিএনপি এসেছে, আর কোনো পরিবর্তন হয়নি: নাহিদ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে তিক্ত পরাজয়ের হুঁশিয়ারি দিলেন মোজতবা আলী খামেনি

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান: প্রসিকিউশন

ইরান থেকে ইউরেনিয়াম সরাতে সহায়তা করবে রাশিয়া

যুদ্ধবিরতি শেষের দিকে, আতঙ্কিত সাধারণ ইরানিরা

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, রাস্তায় হাজারো মানুষ

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা

বিশ্ববাজারের তুলনায় তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী

মহিলা বিষয়ক অধিদপ্তরের নতুন ডিজি, বিসিসিতে নির্বাহী পরিচালক

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন কর্মকর্তা

বাজেট ‘শাস্তিমূলক’ না হয়ে ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী’ হোক: এমসিসিআই

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী