ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

আমার বার্তা অনলাইন
১৯ এপ্রিল ২০২৬, ১২:৩০

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

গত ২ এপ্রিল হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেইসঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চাওয়া হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।

এর আগে গতকাল ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারকে আইনী নোটিশ পাঠানো হয়।

মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান। স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।

লিগ্যাল নোটিশে তিনি উল্লেখ করেন কিছুদিন যাবত হামের টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে শিশু মৃত্যুবরণ সহ অসুস্থ হয়ে পড়ে আছে। অথচ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করছে না।

নোটিশে পত্রিকায় প্রকাশিত হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ক্ষতি শতাধিক প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। তিনি নোটিশে আরও উল্লেখ করেন ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদ মোতাবেক হাইকোর্টে রিট দায়ের করা হবে।

জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান: প্রসিকিউশন

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে অস্ত্র হাতে নিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছেন নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান-

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

দেশব্যাপী পেট্রোল পাম্পে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে লিগ্যাল

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রামের হাটহাজারীতে জমি দখল ও মারধরের অভিযোগে করা একটি মামলায় জামিন পেয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ

ইকরার আত্মহত্যা: ১৭ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান: প্রসিকিউশন

ইরান থেকে ইউরেনিয়াম সরাতে সহায়তা করবে রাশিয়া

যুদ্ধবিরতি শেষের দিকে, আতঙ্কিত সাধারণ ইরানিরা

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, রাস্তায় হাজারো মানুষ

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা

বিশ্ববাজারের তুলনায় তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী

মহিলা বিষয়ক অধিদপ্তরের নতুন ডিজি, বিসিসিতে নির্বাহী পরিচালক

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন কর্মকর্তা

বাজেট ‘শাস্তিমূলক’ না হয়ে ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী’ হোক: এমসিসিআই

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

আজ থেকে বাড়ছে জ্বালানি তেলের সরবরাহ, কমবে সংকট

রায়ের পর পুনর্বহালের দাবি: চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মানববন্ধন

ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: বললেন কমালা হ্যারিস

তেলের দাম বাড়লো, কমলো না ভিড়: পাম্পে দীর্ঘ অপেক্ষা

যে রেখায় ভাগ হচ্ছে লেবানন: গাজার ছকেই ভূমি দখলে ইসরায়েলি কূটচাল

আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি: মতপার্থক্য নিরসনে আলোচনা অব্যাহত

জ্বালানি তেলের দাম বাড়লো: লাইন কমবে নাকি ভোগান্তি বাড়বে?