ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

আমার বার্তা অনলাইন:
১২ মার্চ ২০২৬, ১৭:৪০
আপডেট  : ১২ মার্চ ২০২৬, ১৭:৫৪

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই দুইজন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এরপর তারা দলীয় পদ থেকে পদত্যাগ করেন।

সংবিধান অনুযায়ী- রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদগুলো নির্দলীয় বা সাংবিধানিক পদ হিসেবে বিবেচিত। এসব পদে অধিষ্ঠিত ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদ-পদবীতে থাকতে পারেন না।

সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সংসদ সদস্য হওয়ার যোগ্য থাকেন না; এমনকি কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের দিন থেকেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যায়।

এছাড়া সংবিধানের ৭৪ ও ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হলেও তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে বাধ্য এবং সংসদের কার্যক্রম পরিচালনার সময় দলীয় অবস্থানের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেন।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেন। আর কায়সার কামাল দলের আইন বিষয়ক সম্পাদক থেকে পদত্যাগ করেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর লেখা হাফিজ উদ্দিন নিজের পদত্যাগ পত্রে স্পিকার হওয়ার বিষয়টি উল্লেখ করেন লিখেন, সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। হাফিজ উদ্দিন মতো একই কারণ উল্লেখ করেন কায়সার কামাল।

আমার বার্তা/এমই

চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ করা

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায়

তারেক রহমান কাজপাগল মানুষ, দিনরাত কাজ করেন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী  এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

জুলাই হত্যাকাণ্ডের ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

ইসলামাবাদ সমঝোতা স্মারক নিয়ে ৪ মুসলিম দেশের আলোচনা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

সংসদে বাজেট, সীমান্ত হত্যা ও প্রধানমন্ত্রীকে নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী

২০২৮ সাল থেকে প্রাথমিকের কারিকুলাম আমূল পরিবর্তন হচ্ছে: প্রতিমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে নৌবাহিনীতে যোগ দিলেন ৬১ নবীন কর্মকর্তা

ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

চট্টগ্রামে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের গোলযোগ সৃষ্টির শক্তি নেই: ড. মাহবুব

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০: স্বাস্থ্য অধিদপ্তর

সরকারি দপ্তরে শূন্য পদ সাড়ে ৪ লাখের বেশি, নিয়োগে ৫ বছরের পরিকল্পনা

পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঢাকায় ৫৩ ফ্ল্যাট, আলিশান বাংলো ও শত বিঘা জমির মালিক শহিদুল

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ডিএমপিতে ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ