ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় ১ সপ্তাহে দূতাবাসের ১০ হাজার পাসপোর্ট বিতরণ

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৫, ১৭:০৪

মালয়েশিয়ার বিশেষ ব্যবস্থায় সপ্তাহব্যাপী ১০ হাজার পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। এ ছাড়া বিভিন্ন প্রদেশে কনস্যুলার সেবা দিচ্ছে বাংলাদেশ মিশন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশনায় প্রবাসীদের এ সেবা দিতে সক্ষম হয়েছে হাইকমিশন।

তারা জানান, গত ১৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত (সরকারি ছুটির দিনসহ) বিশেষ ব্যবস্থায় হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়।

এ ছাড়া অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মোবাইল কনস্যুলার টিমের মাধ্যমে কুয়ালালামপুরের বাইরে পেনাং, জহুরবারু, কুয়ানতান, মেলাকা এবং কেলাং শহরে ছুটির দিনে (১৮ ও ১৯ জানুয়ারি) পাসপোর্ট বিতরণ করা হয়। এ সেবা চলমান রয়েছে বলে জানিয়েছেন পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন। ২৫ ও ২৬ জানুয়ারি জোহর রাজ্যের প্রবাসীদের কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে, মালয়েশিয়ার পোস্ট অফিসের মাধ্যমেও অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ করা হচ্ছে। হাইকমিশন বলছে, যেসব আবেদনকারী এখনো পাসপোর্ট সংগ্রহ করতে পারেননি তারা অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করে হাতে হাতে হাইকমিশন থেকে অথবা মালয়েশিয়ার নির্ধারিত পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

পাসপোর্ট সেবায় মোবাইল কনস্যুলার টিমে উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) এ এস এম জাহিদুর রহমান, প্রথম সচিব (শ্রম) এ এইচ এম হাবিবুর রহমান ভুইঁয়া, ব্যক্তিগত কর্মকর্তা (হাইকমিশনার) দেওয়ান আকলিমা, প্রশাসনিক কর্মকর্তা (শ্রম) মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, হিসাবরক্ষক (পাসপোর্ট ও ভিসা) মো. মাছুম হোসেন, কনস্যুলার সহকারী মোহাম্মদ রেজোয়ান আহমেদ, মো. রেজাউল করিম, সাইফুল ইসলাম তালুকদার।

আমার বার্তা/এমই

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই

ভিসা জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় আটক ৫৬ বাংলাদেশি

মালয়েশিয়ায় ভিসা জালিয়তির অভিযোগে ৫৬ বাংলাদেশিসহ ৬২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ৪৫

মালয়েশিয়ার সেলাঙ্গর অঙ্গরাজ্যে অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এসময়

স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় ঘুরতে গিয়ে গাড়িচাপায় বাংলাদেশি পর্যটক নিহত

মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন এক বাংলাদেশি দম্পতি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি