ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

আল্লাহর সুন্দর নামের মাধ্যমে দোয়া করার ফজিলত

আমার বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৫

প্রয়োজনে মানুষ আল্লাহ তায়ালার কাছে দোয়া করে। প্রয়োজন ছাড়াও প্রতি মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। সবসময় আল্লাহকে স্মরণে রাখা উচিত। যখনই আল্লাহর কাছে কোনো প্রার্থনা করবেন, কোনো প্রয়োজনে তার কাছে চাইবেন তখন আল্লাহর সুন্দর নামগুলোর মাধ্যমে চাওয়া উচিত।

আল্লাহর সুন্দর ও গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, ‘আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো।’ (সূরা আরাফ, আয়াত : ১৮০)

আল্লাহর সুন্দর ও গুণবাচক নাম আছে এমন কিছু দোয়া তুলে ধরা হলো এখানে—

يَا اَوَّلَ الْاَوَّلِيْنَ، وَيَا اٰخِرَ الْاٰخِرِيْنَ، وَيَا ذَا الْقُوَّةِ الْمَتِيْنَ، وَيَا رَاحِمَ الْمَسَا كِيْنِ، وَيَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ.

অর্থ: হে অনাদি সত্তা! হে অনন্ত সত্তা! হে মজবুত শক্তির অধিকারী মহান সত্তা! হে অসহায়দের প্রতি দয়াপ্রদর্শনকারী! হে সর্বাধিক দয়ালু! (কানযুল উম্মাল, হাদীস:১৬৬৮১)

يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ، يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ، يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ

অর্থ: হে সর্বশ্রেষ্ঠ করুণাময়! (৩বার)

এই দোয়ার ফজিলত সম্পর্কে হজরত আবু উমামা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন—

নিশ্চয় যে ব্যক্তি يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ বলে, তার জন্য আল্লাহ তায়ালার একজন ফেরেশতা নিয়োজিত রয়েছেন। এই দোয়া তিনবার পড়লে ফেরেশতা বলেন, নিশ্চয় সর্বশ্রেষ্ঠ দয়ালু তোমার প্রতি মনোযোগ দিয়েছেন, তাই তুমি চাও। (মুসতাদরাকে হাকেম, হাদিস: ১৯৯৬)

يَا ذَا الْجَلَالِ وَالْاِكْرَامِ

অর্থ: হে মহত্ত্ব ও সম্মানের অধিকারী!

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপরোক্ত কথাটি বলতে শুনলেন অতঃপর তাকে বললেন, তুমি চাও তোমার দোয়া কবুল করা হবে। (তিরমিজি, হাদিস: ৩৫২৭)

يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ اَسْتَغِيْثُ

অর্থ: হে চিরঞ্জীব! সকল বস্তুর ধারক! আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দুঃখ-কষ্ট ও পেরেশানীতে এই দোয়া পাঠ করতেন। (মুসতাদরাকে হাকেম, হাদীস: ১৮৭৫)

আমার বার্তা/জেএইচ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের গণনার ভিত্তিতে

সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪০ জন হজযাত্রী, মৃত্যু বেড়ে ১০ জন

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৪০ জন

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ৪৪,৯৫৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সরকারি

১২ বছরের বেশি বয়সী শিশুদের হজপালনের অনুমতি

চলতি হজ মৌসুমে হজযাত্রীদের বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত বদল করেছে সৌদি আরব। আগে ১৫ বছরের নিচে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়বে গরম

২৩ দিন পর আবারও ইস্টার্ন রিফাইনারীতে উৎপাদন শুরু

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

ইরানে হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনো বহাল

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার

৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি