ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

মৃত্যু থেকে পালানোর পথ নেই

ওমর ফারুক ফেরদৌস
১২ ডিসেম্বর ২০২৫, ১২:২১

এই দুনিয়ায় কোনো প্রাণী অমর নয়। সব প্রাণেরই মৃত্যু হবে। এই ক্ষণস্থায়ী জীবনের যাত্রা শেষে মানুষসহ সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সব প্রাণীরই মৃত্যু হবে, এই দুনিয়ার জীবন ধোঁকা ও বিভ্রম ছাড়া কিছুই নয়।

আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। (সুরা আলে ইমরান: ১৮৫)

কার মৃত্যু কখন কোথায় কী অবস্থায় ঘটবে তা কারো জানা নেই। এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর কাছে কেয়ামতের জ্ঞান রয়েছে। আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ূতে যা আছে, তা তিনি জানেন। আর কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। (সুরা লোকমান: ৩৪)

সবার মৃত্যুর দিনক্ষণ, স্থান, তারিখ নির্ধারিত। নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে বা পরে কারো মৃত্যু হয় না। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সময় আসবে, তখন তা এক মুহুর্তকালও আগে কিংবা পরে হবেনা। (সুরা আরাফ: ৩৪)

আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আল্লাহ তা’আলা আসমানসমূহ ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সব সৃষ্টির তাকদীর লিপিবদ্ধ করেছেন যখন আল্লাহর সিংহাসন পানির ওপর ছিল। (সহিহ মুসলিম)

যে জায়গায় যার মৃত্যু লেখা আছে, সেখানেই তাঁর মৃত্যু হয়। সে যদি দূর দেশে থাকে, কপালের লিখন তাকে ওই জায়গায় টেনে নিয়ে যায়। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে নির্ধারিত স্থানে মৃত্যু দান করতে চান; তখন সেখানে তার কোনো না কোনো প্রয়োজন সৃষ্টি করে দেন। (মুসতাদরাকে হাকেম)

অর্থাৎ সে কোনো কাজে জায়গায় যায় যেখানে তার মৃত্যু লেখা আছে এবং সেখানে তার মৃত্যু হয়।

মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মানুষ যদি সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করে, তবুও নির্ধারিত সময়ে তার মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদি তোমরা সুদৃঢ় দুর্গেও অবস্থান কর। যদি তাদের কাছে কোন কল্যাণ পৌঁছে তবে বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’। আর যদি কোন অকল্যাণ পৌঁছে, তখন বলে, ‘এটি তোমার পক্ষ থেকে’। বল, ‘সব কিছু আল্লাহর পক্ষ থেকে’। এই জাতির কী হল তারা কোন কথা বুঝতে চায় না! (সুরা নিসা: ৭৮)

ওমর ফারুক ফেরদৌস , আলেম ও লেখক

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে

সরকারি ব্যবস্থাপনায় ১০০ হজ গাইড নিয়োগ

চলতি বছরের হজে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য ১০০ হজ গাইড নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি হজ

মুসলমানের সকাল-সন্ধ্যার শ্রেষ্ঠ আমল

আব্দুর রহমান বিন গানম (রা.) থেকে বর্ণিত, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তি মাগরিব

হজযাত্রীদের টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। সারাদেশে মোট ৮০টি কেন্দ্রে টিকা নিতে পারবেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক