ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

সংসারে শান্তি আনতে অনুরণ করুন নবীজির ১০ সুন্নত

আমার বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬, ১২:৪৩

ভালোবাসা মানুষের সম্পর্ক দৃঢ় করে, মানুষকে আবেগী করে তুলে, দৃষ্টিভঙ্গি বদলে দেয়। বর্তমানে আমাদের তরুণদের কাছে প্রেম মানেই সিনেমা বা উপন্যাসের রোমাঞ্চকর গল্প। কিন্তু বাস্তব জীবনের সবচেয়ে সুন্দর, ভারসাম্যপূর্ণ ও মানবিক ভালোবাসার উদাহরণ রয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর জীবনে। স্ত্রীদের প্রতি তার আচরণ, সম্মান ও মমতা আজও মুসলিম দাম্পত্য জীবনের জন্য আদর্শ।

নবীজি (সা.) শুধু নারীর প্রতি সম্মান ও সদ্ব্যবহারের উপদেশ দেননি, নিজে তা বাস্তবে পালন করে দেখিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম; আর আমি আমার স্ত্রীদের কাছে তোমাদের সবার চেয়ে উত্তম।

স্ত্রীদের প্রতি নবীজি (সা.)-এর ভালোবাসা ও যত্নের বহিঃপ্রকাশের বিষয়টি উঠে এসেছে একাধিক হাদিসে। স্ত্রীর সঙ্গে মহানবী (সা.)-এর ভালোবাসাপূর্ণ আচরণের ১০টি হাদিস তুলে ধরা হলো এখানে—

১. খোলামেলাভাবে ভালোবাসার প্রকাশ

হজরত আয়েশা (রা.)-এর প্রতি মহানবী (সা.)-এর ভালোবাসার কথা সাহাবিদের কাছেও গোপন ছিল না। একবার আমর ইবনে আস (রা.) জানতে চাইলে তিনি স্পষ্টভাবে বলেন, তার কাছে সবচেয়ে প্রিয় মানুষ আয়েশা (রা.), আর পুরুষদের মধ্যে তার বাবা আবু বকর (রা.)।

আয়েশা (রা.) যে পাত্রে পানি পান করতেন, নবীজি (সা.) সেই পাত্রের একই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন।এটিও ভালোবাসার এক নীরব প্রকাশ।

২. নিজ হাতে স্ত্রীকে খাইয়ে দিতেন

স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সুন্নত। মহানবী (সা.) নিজে এই সুন্নতটি করে দেখিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রীর মুখে এক লোকমা তুলে দিলে তাতে রয়েছে সওয়াব।

৩. স্ত্রীর সঙ্গে খেলাধুলা

নবুয়ত ও রাষ্ট্র পরিচালনার মতো বিশাল দায়িত্বের মাঝেও মহানবী (সা.) স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। একবার আয়েশা (রা.) তাকে হারিয়েও যান। পরেরবা দৌড় প্রতিযোগিতায় তিনি আয়েশা (রা.)-কে হারান

৪. স্ত্রীর সামনে নিজেকে পরিপাটিভাবে উপস্থাপন

ঘরে প্রবেশের পর তার প্রথম কাজ ছিল মিসওয়াক করা। অর্থাৎ দাঁত পরিষ্কার করা। স্ত্রীর সামনে নিজেকে সুন্দর ও পরিপাটিভাবে উপস্থাপনের জন্য তার এই কাজটি আমাদের সবার জন্য অনুসরণীয়।

৫. স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তিলাওয়াত

আয়েশা (রা.)-এর কোলে মাথা রেখে কোরআন পড়তেন নবীজি (সা.)। এই কাজটি দাম্পত্য জীবনের গভীর ঘনিষ্ঠতার অনন্য দৃষ্টান্ত।

৬. একই পাত্রে গোসল

মহানবী (সা.) ও তার স্ত্রী একসঙ্গে একই পাত্রের পানি দিয়ে গোসল করতেন।

৭. স্ত্রীর আগ্রহকে গুরুত্ব দিতেন

মসজিদের আঙিনায় ইথিওপীয় যুবকদের খেলা দেখার ইচ্ছা হলে আয়েশা (রা.)-কে নিজের চাদর দিয়ে আড়াল করে দাঁড়িয়ে থাকতে দিয়েছেন, যতক্ষণ না তার খেলা দেখার আগ্রহ মিটেছে।

৮. স্ত্রীর বন্ধুদেরও ভালোবাসতেন

মহানবী (সা.)-এর স্ত্রী খাদিজা (রা.)-এর ইন্তেকালের পর তিনি তার বান্ধবীদের জন্য নিয়মিত উপহার পাঠাতেন। এ কারণে আয়েশা (রা.) কখনো কখনো ঈর্ষান্বিতও হতেন।

৯. ঘরের কাজে সাহায্য

মহানবী (সা.) নিজ হাতে কাপড় সেলাই করতেন, ঘরের কাজ করতেন। নামাজের সময় হলে মসজিদে চলে যেতেন।

১০. স্ত্রীকে সুন্দর নামে ডাকা

নবীজি (সা.) আয়েশা (রা.)-কে আদর করে ‘হুমাইরা’ নামে ডাকতেন। সুন্দর নামে ডাকা যে ভালোবাসারই প্রকাশ, তা তিনি কাজে প্রমাণ করেছেন।

দাম্পত্য জীবনে ভালোবাসা মানে শুধু আবেগ নয়; বরং সম্মান, সময় দেওয়া, দায়িত্ব ভাগ করে নেওয়া আর ছোট ছোট যত্নের মাধ্যমে তা প্রকাশ করা। নবীজি (সা.)-এর জীবন আমাদের শেখায়, রোমান্টিকতা মানে বিলাসিতা নয়, বরং মানবিকতা ও দায়িত্ববোধের সঙ্গে ভালোবাসাকে জিইয়ে রাখা।

বর্তমানে দাম্পত্য জীবন সুখী করতে মহানবী (সা.)-এর দেখানো শিক্ষাই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা।

আমার বার্তা/জেএইচ

রমযানের পবিত্রতা রক্ষা ও আত্মশুদ্ধির তাৎপর্য

আল্লাহর বিধান অনুসারে দিন যায়, দিন আসে। একটি মাসের পর আসে আরেকটি মাস। কিন্তু একটি

হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদেরকে সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত

মসজিদুল আকসায় ১ লাখ ফিলিস্তিনির জুমা আদায়

অধিকৃত পূর্ব জেরুজালেমে কড়া নিরাপত্তা ও চলাচলে কঠোর সীমাবদ্ধতার মধ্যেও রমজানের দ্বিতীয় জুমায় আল আকসা

মসজিদুল হারামে এতিম শিশুদের নিয়ে শায়খ সুদাইসের ইফতার

রমজানের মানবিকতা ও সহমর্মিতার বার্তা তুলে ধরতে মসজিদুল হারামে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন পবিত্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো