ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
শবে মেরাজ

নবীদের নিয়ে মুহাম্মদ (সা.)-এর ইমামতি যে কারণে তাৎপর্যপূর্ণ

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬, ১২:১৩

শবে মেরাজে মসজিদুল আকসায় পূর্ববর্তী নবীদের নিয়ে ইমামতি করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। পূর্ববর্তী নবীদের নিয়ে মহানবীর (সা.) ইমামতি শুধু কোনো অলৌকিক ঘটনা নয়, বরং তা ছিল ইসলামের বার্তা, নেতৃত্ব ও সর্বজনীনতার এক শক্তিশালী ঘোষণা। এ ঘটনাকে নবুয়তের ধারাবাহিকতা ও ইসলামের পূর্ণতার প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন অনেক আলেম।

শবে মেরাজ : কীভাবে শুরু হয়েছিল সেই মহাযাত্রা

হাদিস ও ইসলামী বর্ণনা অনুযায়ী, এক রাতে মক্কায় চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়ে ছিলেন মহানবী (সা.)। এ সময় তার কাছে আসেন ফেরেশতা জিবরাইল (আ.)। তিনি তাকে জাগিয়ে মসজিদে হারামে নিয়ে যান। সেখানে তিনি দেখতে পান আশ্চর্যজনক বাহন বুরাক।

মহানবী (সা.) বুরাক সম্পর্কে বলেছেন, বুরাক এমন দ্রুত চলছিল যে এক পা রাখার আগেই দৃষ্টিসীমার শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছিল।অল্প সময়েই তারা পৌঁছে যান ফিলিস্তিনের জেরুজালেমে, মসজিদুল আকসায়।

মসজিদুল আকসায় ঐতিহাসিক নামাজের ইমামতি

সেখানে হজরত ইব্রাহিম, মুসা, ঈসা (আলাইহিমুস সালাম)সহ বহু নবীর সঙ্গে সাক্ষাৎ হয় মহানবীর। মহানবী তাদের সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেন। এ নামাজে তিনি নিজেই ইমামতি করেন।

নামাজ শেষে তাকে তিনটি পানপাত্র দেওয়া হয়, একটিতে দুধ, একটিতে পানি ও আরেকটিতে মদ। তিনি দুধ পান করেন। তখন জিবরাইল (আ.) বলেন, আপনি ও আপনার উম্মত সঠিক পথ বেছে নিয়েছেন।

সপ্তম আসমানে আরোহণ

এরপর শুরু হয় মেরাজ বা আসমানে আরোহণের অধ্যায়। মহানবী (সা.) ও জিবরাইল (আ.) একে একে সাত আসমান অতিক্রম করেন। প্রত্যেকে আসমানে প্রবেশের সময় জিবরাইল (আ.) প্রহরী ফেরেশতাকে জানান যে, মুহাম্মদ (সা.) আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্বপ্রাপ্ত। এই যাত্রায় তিনি হজরত আদম, ঈসা, ইয়াহইয়া, ইউসুফ, মুসা ও ইব্রাহিম (আলাইহিমুস সালাম)-এর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

জাহান্নামের কিছু ভয়াবহ দৃশ্যও প্রত্যক্ষ করেন, যেখানে কিছু মানুষ তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করছে। সেই দৃশ্য এতটাই হৃদয়বিদারক ছিল যে, তা মানুষকে গুনাহ থেকে দূরে থাকতে সতর্ক করে দেয়।

নবীদের ইমামতি : ইসলামের পূর্ণতার ঘোষণা

মসজিদুল আকসায় মহানবীর (সা.) নেতৃত্বে সব নবীর একসঙ্গে নামাজ আদায় করার ঘটনা বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ।

ইসলামে একটি মৌলিক বিশ্বাস হলো, সব নবীর মূল বার্তা ছিল এক, তা হলো এক আল্লাহর ইবাদত করা। মহানবী মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে সেই বার্তা পূর্ণতা লাভ করে এবং নবুয়তের ধারার সমাপ্তি ঘটে।

জেরুজালেমে নবীদের এক কাতারে দাঁড়িয়ে তার ইমামতি করার অর্থ হলো—

সব নবীর বার্তা একই ধারাবাহিকতার অংশ।

তাদের লক্ষ্য ও মর্যাদা অভিন্ন।

আর ইসলামের মাধ্যমেই সেই বার্তা চূড়ান্ত ও সংরক্ষিত রূপ পেয়েছে।

এ ঘটনার মাধ্যমে আরও বুঝা যায় যে, জেরুজালেম শুধু ইহুদি বা খ্রিস্টানদের জন্য নয়; মুসলমানদের কাছেও পবিত্র শহর। কারণ এখানেই মহানবী সব নবীর স্বীকৃত নেতা হিসেবে ইমামতি করেছেন। এই কারণে শহরটি আসমানি সব ধর্মাবলম্বীর কাছেই বিশেষ মর্যাদাসম্পন্ন।

ইসলামের সর্বজনীন বার্তা

মেরাজের আরেকটি বড় শিক্ষা হলো ইসলামের সার্বজনীনতা। আল্লাহ চাইলে মহানবীকে মক্কা থেকেই সরাসরি আসমানে তুলে নিতে পারতেন। কিন্তু তিনি তাকে প্রথমে তৎকালীন অনারব অধ্যুষিত শহর জেরুজালেমে নিয়ে যান। সেখানে তাকে নবীদের ইমাম বানিয়ে তারপর আসমানে তোলা হলো।

এর মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয় যে, ইসলাম শুধু আরবদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য প্রেরিত ধর্ম।

ইসলামী গবেষকদের মতে, এই ঘটনাই ইঙ্গিত করে যে আগের ধর্মগ্রন্থগুলোতে যে বিকৃতি এসেছিল, ইসলাম এসে তা সংশোধন করেছে এবং একটি পরিপূর্ণ ও সংরক্ষিত জীবনব্যবস্থা উপহার দিয়েছে।

মেরাজের রাতে নবীদের নিয়ে মহানবীর (সা.) ইমামতি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি ইসলামের নেতৃত্ব, পূর্ণতা ও বিশ্বজনীনতার এক জীবন্ত ঘোষণা। মুসলমানদের জন্য এতে রয়েছে আত্মবিশ্বাসের বার্তা—ইসলাম কোনো বিচ্ছিন্ন মতবাদ নয়, বরং সব আসমান ধর্মের চূড়ান্ত ও সংরক্ষিত রূপ।

ইসলামের চার খলিফার নাম ও শাসনকাল

ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদীন বা পথপ্রাপ্ত চার খলিফার অবদান অপরিসীম। তাঁরা ছিলেন ইসলামের স্তম্ভ। তাঁদের

আজ পবিত্র শবেবরাত

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের এ রাতটি মুসলমানদের কাছে

কোরআন তিলাওয়াত

শবে বরাতে কী করবেন? শাবান মাসের পনেরোতম রাতকে শবে বরাত বলা হয়। এই রাতটি মুসলিম উম্মাহর

সঠিক সময়ে নামাজ আদায় যে কারণে গুরুত্বপূর্ণ

নামাজ শুধু ইবাদত নয়, বরং মুমিনের দৈনন্দিন জীবনের শৃঙ্খলা ও আত্মশুদ্ধির মূল ভিত্তি। কোরআন ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফলাফলে কোনো কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের

কুমিল্লা-৪ আসনে বেসরকারি ফলে বিজয়ী এনসিপির হাসনাত আবদুল্লাহর

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামানের জয়

সুষ্ঠু ভোটে ইসির কৃতজ্ঞতা, সারাদেশে দোয়া-প্রার্থনার অনুরোধ

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: সংবাদ সম্মেলনে মাহদী আমিন

৮৫ শতাংশ দৃষ্টিভঙ্গী হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছে ভারত

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জোটের প্রার্থীদের জয়ের আশা ১১ দলের

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন

ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুরুল হক নুর

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার