ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

যাচাই না করে তথ্য ছড়ানোর বিষয়ে সতর্কবার্তা কাবার ইমামের

আমার বার্তা অনলাইন
১১ এপ্রিল ২০২৬, ১২:০৭

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও যাচাই না করে তথ্য ছড়ানোর বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পবিত্র মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ সালেহ বিন হুমাইদ। তিনি বলেছেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকে বা মিথ্যা তথ্য ছড়িয়ে দিতে সহায়তা করে, তাদের প্রত্যেককে নৈতিকভাবে এর দায়ভার বহন করতে হবে।

শুক্রবার (১০ এপ্রিল) মসজিদুল হারামে জুমার খুতবা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খুতবায় শায়খ সালেহ বিন হুমাইদ বলেন, কঠিন সময়ের মাধ্যমেই একজন মানুষের প্রকৃত চরিত্র ফুটে ওঠে। তিনি মুসল্লিদের পার্থিব বিষয়ে মত্ত না হয়ে আত্মিক সচেতনতা বৃদ্ধি এবং সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, মিথ্যা তথ্য প্রচার শুধু ব্যক্তি বা সমাজের ক্ষতি করে না, বরং এটি একটি বড় পাপ। জনমত যা-ই হোক না কেন, সমাজকে সত্য ও সততা বজায় রাখার পরামর্শ দেন তিনি।

সৌদি কর্তৃপক্ষও বারবার এ ধরনের সতর্কবার্তা দিয়ে আসছে। দেশটির পাবলিক প্রসিকিউশন স্পষ্ট করেছে যে, জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন গুজব ছড়ানো একটি গুরুতর অপরাধ।

আইন অনুযায়ী, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য তৈরি, শেয়ার বা প্রচার করবে, তাদের সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং ৩০ লাখ সৌদি রিয়াল (প্রায় ৮ লাখ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া অপরাধে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলোও বাজেয়াপ্ত করা হবে।

গত কয়েক বছরে বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যবিধি বা গ্র্যান্ড মসজিদের পরিস্থিতি নিয়ে ভুল তথ্য ছড়ানোর দায়ে অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে কোনো তথ্য শেয়ার করার আগে তা সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করে নেওয়ার অনুরোধ জানিয়েছে। এমনকি কোনো গুজব বা ভিত্তিহীন তথ্য কেবল নিজেদের ডিভাইসে সংরক্ষণ করা বা রিপোস্ট করাও আইনিভাবে অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সূত্র : আরব নিউজ

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, ১৫ লাখ হজযাত্রীর সমাবেশ

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এখন মুখরিত পবিত্র মিনা উপত্যকা। সোমবার হজের ‘ইয়াওমুত তারবিয়াহ’ বা তারবিয়াহ

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

এবছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন

সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন

ঈদের টানা ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

“মসজিদের পাশে কবর”: নজরুলের স্বপ্ন, আমাদের দায়বোধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২২ কি‌লো‌মিটার এলাকায় থেমে থেমে যানজট

কালশীর আগুন ছড়াচ্ছে আশপাশে, বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের

ইতিহাস-ঐতিহ্যের সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষায় কঠোর সরকার, সীমান্তে বসছে ড্রোন ও অ্যান্টি-ড্রোন

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের

রাজধানীর কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

মানবিক-জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার

চীনে পাকিস্তানের নেতারা, ভারতে রুবিও বললেন ‘আজই চুক্তি হতে পারে’

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, ১৫ লাখ হজযাত্রীর সমাবেশ

‘কিচেন কেবিনেট’ই নিত সব সিদ্ধান্ত, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম

ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

কৃষক কার্ড থেকে থার্ড টার্মিনাল: সরকারের ১০০ দিনে ‘দৃশ্যমান অগ্রগতি’

একদিনে হাম ও হামের উপসর্গে ১৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঝড়ের কবলে চায়না সাউদার্ন গেল কলকাতায়, চট্টগ্রামের বিমান ফিরল চট্টগ্রামে