ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইতিহাস-ঐতিহ্যের সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ২০:৫১

‘ইতিহাস-ঐতিহ্যের সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সোমবার (২৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের চলমান ১৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফাউন্ডেশনের ভবন সম্প্রসারণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর এই প্রথম তিনি সোনারগাঁ সফরে এসেছেন। এসে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন। প্রত্নতত্ত্ব বিভাগ, জাদুঘর, লাইব্রেরি ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি দেখতে তিনি এ সফর করেছেন বলে জানান।

তিনি বলেন, সোনারগাঁ শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিকভাবেও পরিচিত একটি ঐতিহাসিক জনপদ। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দেশের অন্যতম দর্শনীয় স্থান। আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের মাধ্যমে এটিকে আরও নান্দনিক ও দর্শনার্থীবান্ধব করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্মের কাছে সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে সরকার কাজ করছে। এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য সোনারগাঁ আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, নারায়ণগঞ্জ (খ) সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপংকর ঘোষ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) পরিমল চন্দ্র বসু এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আমার বার্তা/এমই

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী

ঈদের ছুটি শেষে অফিস-আদালত খোলার দিন থেকেই শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার শুরু হবে বলে জানিয়েছেন

র‌্যাব ক্যাম্পের দেয়াল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় গভীর রাতে র‍্যাবের একটি ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা

চট্টগ্রামে ২ লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

চট্টগ্রামের ইপিজেডে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত দুই লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

মামিকে হত্যার পর মরদেহের পাশে বসে ছিলেন ভাগনে

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালশীর আগুন ছড়াচ্ছে আশপাশে, বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের

ইতিহাস-ঐতিহ্যের সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষায় কঠোর সরকার, সীমান্তে বসছে ড্রোন ও অ্যান্টি-ড্রোন

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের

রাজধানীর কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

মানবিক-জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার

চীনে পাকিস্তানের নেতারা, ভারতে রুবিও বললেন ‘আজই চুক্তি হতে পারে’

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, ১৫ লাখ হজযাত্রীর সমাবেশ

‘কিচেন কেবিনেট’ই নিত সব সিদ্ধান্ত, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম

ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

কৃষক কার্ড থেকে থার্ড টার্মিনাল: সরকারের ১০০ দিনে ‘দৃশ্যমান অগ্রগতি’

একদিনে হাম ও হামের উপসর্গে ১৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঝড়ের কবলে চায়না সাউদার্ন গেল কলকাতায়, চট্টগ্রামের বিমান ফিরল চট্টগ্রামে

বাংলাদেশের পাশে এডিবি, ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা

সন্ত্রাসীরা যতই ঝামেলার দিকে যাক, আমরা প্রতিহত করার চেষ্টা করব

তারেক রহমান সরকারের তিন মাস

যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও

অতিরিক্ত ভাড়ার কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’: যাত্রী কল্যাণ সমিতি