ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

আমার বার্তা অনলাইন:
১৩ মে ২০২৬, ১২:৫৪

চলতি বছর হজ পালন করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ জন হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৩৭টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

বুধবার (১৩ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৫টি ফ্লাইটে সৌদি পৌঁছান ২৫ হাজার ৮৯১ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৫০টি ফ্লাইটে ১৮ হাজার ৬৬০ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজর ৮৮৯ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৪৯ হাজার ৩৩৯ জন হজযাত্রী।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।

সৌদি পৌঁছেছেন ৫২,৩৩৪ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন

এখন পর্যন্ত ১৩৪টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন বাংলাদেশি হজযাত্রী। অন্যদিকে

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশে এ পর্যন্ত ১৩১টি হজ ফ্লাইটে মোট ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১২৯টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক বলেন, যারা একই দিনে সারা বিশ্বে ঈদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

দুই সপ্তাহ ধরে আম পান্না পান করলে শরীরে যা ঘটে

শিক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময় দুই দেশের জন্যই উপকারী হতে পারে

সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানো হবে: শিক্ষামন্ত্রী

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিলো সরকার

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

শব্দদূষণ: জরিমানার চেয়ে সচেতনতা বৃদ্ধিতেই জোর পরিবেশ অধিদপ্তরের

১৫২.৭ একর জমির ধান নষ্ট; ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

জাবিতে ক্যাম্পাসের অভ্যন্তরেই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেবো: স্বাস্থ্যমন্ত্রী

এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হত: তথ্যমন্ত্রী

চট্টগ্রামে ফ্লাইওভারের রেলিংয়ে ঝুলছিল যুবকের মরদেহ, যা বলছে পুলিশ

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ আর নেই

বাংলাদেশের রাষ্ট্রদূতের ইতালিয়ান কোস্ট গার্ডের সদর দপ্তর পরিদর্শন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি, ১৬-২৩ দিনের অবকাশ পাচ্ছে শিক্ষার্থীরা

হঠাৎ জার্মান কোচ স্টর্কের সাক্ষাৎকার নিলো বাফুফে

মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ করছে মেটার কর্মীরা

টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প