ই-পেপার মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা  

আমার বার্তা অনলাইন
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১০

মিসরে বাংলাদেশী আলেম মুফতি ওয়াজেদ আলীকে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ-মিশরের উদ্যোগে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি মাধবপুর উপজেলা উলামা পরিষদের সেক্রেটারী, জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া, বনানী, ঢাকার ভাইস প্রিন্সিপাল, আঞ্জুমানে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নির্বাহী সভাপতি এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১১ সেপ্টেম্বর ২০২৬ মিসরে মুফতি ওয়াজেদ আলীর মিসর গমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ-এর পক্ষ থেকে মুফতি ওয়াজেদ আলীকে সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়।

সভায় সোসাইটির কার্যকরী পরিষদ, ২০২৬ সেশনের দায়িত্বশীল এবং মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য, চলমান কার্যক্রম, শিক্ষার্থী কল্যাণ এবং মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় আল-আযহারের বিভিন্ন ফ্যাকাল্টিতে অধ্যয়নরত সোসাইটির সদস্যদের সাম্প্রতিক শিক্ষাগত ফলাফল ও বিভিন্ন অর্জনের বিষয় তুলে ধরা হয়। বিশেষ করে কয়েকজন শিক্ষার্থীর মেধাতালিকায় শীর্ষ দশে স্থান লাভের বিষয়টি জানানো হলে মুফতি ওয়াজেদ আলী সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করে তাঁদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

মতবিনিময়ের একপর্যায়ে বাংলাদেশে আল-আযহার সম্পর্কে প্রচলিত কিছু বিভ্রান্তিকর ধারণা ও নেতিবাচক প্রচারণার বিষয়ও উঠে আসে। এ বিষয়ে মুফতি ওয়াজেদ আলী আল-আযহারের শিক্ষা, ঐতিহ্য ও আন্তর্জাতিক অবদান সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ধারণা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আল-আযহার সম্পর্কে প্রচলিত কিছু নেতিবাচক প্রচারণায় তিনি দুঃখ প্রকাশ করেন।

এ ছাড়া মিশরে অধ্যয়নরত কওমি শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্যের লক্ষ্যে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে গড়ে ওঠা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়েও আলোচনা হয়। এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মুফতি ওয়াজেদ আলী তাঁর অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা জানান।

সভায় মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের লক্ষ্যে সোসাইটির কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য মুফতি ওয়াজেদ আলী-এর প্রতি আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ-এর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করা হয়।

 শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঘুমের আগের দোয়া-জিকির ও আমল’

ঘুমানোর আগে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো মাসনুন দোয়া, জিকির ও তেলাওয়াত নিয়ে প্রখ্যাত ইসলামি আলোচক শায়খ

চশমা ছাড়াই কোরআন পড়েন ১২৩ বছরের বৃদ্ধ 

শুনতে অবাক লাগতে পারে তবে এটাই সত্য, চশমা ছাড়াই কোরআন তেলাওয়াত করেন ১২৩ বছরের বৃদ্ধ

রেজা হাসানের অর্থনীতির বই তরুণদের পথ দেখাবে : মাসউদুল কাদির

শিক্ষক ও লেখক হাফেজ মাওলানা রেজা হাসান লেখা ‘ইসলামি অর্থনীতির সহজ রূপরেখা’ গ্রন্থটি তরুণদের পথ

আলহামরা: স্পেনে মুসলিম শাসনের নিরব সাক্ষী যে প্রাসাদ

গ্রানাডা শহরের আধুনিক অংশ থেকে অনেক উঁচুতে, তুষারঢাকা সিয়েরা নেভাদা পর্বতমালার পটভূমিতে মৃদু আলোয় জ্বলজ্বল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাগ কুইনের ঘরে ঢুকে পুলিশের চোখ কপালে

 শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঘুমের আগের দোয়া-জিকির ও আমল’

কে সাক্ষাতের ব্যবস্থা করেন শেখ হাসিনার সঙ্গে মোজাফফরের?

টেকনাফে মুষলধারে বৃষ্টির মধ্যে বজ্রপাত, কৃষক মোহাম্মদ আলম গুরুতর আহত

মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা  

অন্নের নিশ্চয়তা থেকে পুষ্টির অধিকার

দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ

বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: হুমায়ুন ক‌বির

বেহেশতের টিকিট বিক্রেতারাই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই: দীনেশ ত্রিবেদী

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

হৃৎপিণ্ডের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিরাপত্তা ঝুঁকিতে নতুন এআই মডেল প্রকাশ স্থগিত করল ওপেনএআই

সংস্কারের আসল পরীক্ষা কোথায়?

সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়তে বাংলাদেশ ও অ্যারিজোনা ইউনিভার্সিটির বৈঠক

ওয়েস্ট-ইন্ডিজ, আফ্রিকা সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি

এলপিজি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ