ই-পেপার শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সৃষ্টির প্রতি দয়া করলে দয়া পাওয়া যাবে

আবিদ রহমান
১৭ অক্টোবর ২০২৬, ১৯:৫৫

দয়া মানবচরিত্রের অন্যতম মহৎ গুণ। মহান আল্লাহ পৃথিবীর সকল সৃষ্টিকে ভালোবেসে সৃষ্টি করেছেন। মানুষ, পশুপাখি, জীবজন্তু ও প্রকৃতির প্রতিটি উপাদানের প্রতি দয়া প্রদর্শন করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। সৃষ্টির প্রতি দয়া মানুষের হৃদয়ে ভালোবাসা, সহানুভূতি ও মানবিকতার বিকাশ ঘটায়। ইসলাম ধর্মেও সকল সৃষ্টির প্রতি দয়া ও সদয় আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, অসহায় প্রাণীর সাহায্য করা, জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা পরিহার করা এবং প্রকৃতির যত্ন নেওয়া সৃষ্টির প্রতি দয়ার গুরুত্বপূর্ণ উদাহরণ। তাই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণময় পৃথিবী গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেকের উচিত মহান আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়াশীল ও সহানুভূতিশীল হওয়া।

সব সৃষ্টির প্রতি দয়া-মায়া-করুণা-অনুকম্পা প্রদর্শন করি। ইমাম আহমাদ ও তাবারানি (রহ.) বর্ণিত বিশুদ্ধ সনদে ও নির্ভরযোগ্য সূত্রে এসেছে, হজরত রাসূলুল্লাহ (সা.) একদা মিম্বরে দাঁড়ানো অবস্থায় বলেন, ‘তোমরা দয়া করো, দয়া পাবে। ক্ষমা করো, ক্ষমা পাবে। ’

সব মানুষের প্রতি, সব প্রাণীর প্রতি দয়া-মায়ার জন্য নবী করিম (সা.) আমাদের নির্দেশ দিয়েছেন। সৃষ্টির প্রতি দয়া করলে স্রষ্টার দয়া-করুণা-রহম লাভ করা যায়।

সাহাবি হজরত জারির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, সহিহ মুসলিম শরিফে এসেছে, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না আল্লাহতায়ালা তার প্রতি রহম করেন না।

তাই মুসলমান হিসেবে আমাদের উচিত অপরের প্রতি দয়ার হাত বাড়িয়ে দেওয়া, অন্তরে মমত্ববোধ সৃষ্টি করা। মনে রাখবেন, প্রত্যেক ঈমানদারের কর্তব্য হলো, দয়ার গুণে নিজেকে গুণান্বিত করে তোলা।

মনের একজন মুমিন এসব গুণের চর্চা প্রথমে তার পরিবারের সদস্যদের মাঝে শুরু করবে। এরপর প্রতিবেশী ও সহকর্মীদের মাঝে। এরপর দূরবর্তী অন্যান্যদের মাঝে। একজন মুমিন কখনো কঠোরতা প্রদর্শন করে স্ত্রীকে অবাধ্য হতে সাহায্য করতে পারে না। সে কখনো কঠোর হয়ে সন্তানদের অবাধ্য হতে সাহায্য করতে পারে না। সে কখনো তার অধীনস্তদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের বিদ্রোহী কাজে উস্কানি দিতে পারে না। নিজ প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে তাকে প্রতিহিংসাপরায়ণ হতে দিতে পারে না।

হাদিসে এসেছে হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘সে আমাদের দলভুক্ত নয়, যে আমাদের ছোটদের প্রতি রহম করে না আর আমাদের বড়দের মর্যাদা জানে না। ’ -আবু দাউদ

দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ আমাদের মধ্যে এ গুণটি একেবারে অনুপস্থিত। বরং এর উল্টো বিষয় আমরা লালন করে থাকি। যা কোনোভাবেই কাম্য নয়।

মসজিদে বোমা হামলার প্ল্যান থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

একসময় মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করতেন তিনি। পরিকল্পনা করেছিলেন একটি মসজিদে বোমা হামলা চালানোর।

রাগের মাথায় সুন্নাহ পরিপালন

রাগ মানুষের স্বাভাবিক আবেগ হলেও অতিরিক্ত রাগ মানুষের বিবেক, আচরণ ও সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব

আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি

ইসলামি অর্থনীতি ও অর্থায়নে অসামান্য পাণ্ডিত্য এবং দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত হয়েছেন প্রখ্যাত

শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে অনেকে পরিচিতজন, সহকর্মী ও প্রতিবেশীদের ‘শারদীয় শুভেচ্ছা’ জানিয়ে থাকেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে'

টুপটুপ রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার সুমন আটক

রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করলো বাংলাদেশ

সৃষ্টির প্রতি দয়া করলে দয়া পাওয়া যাবে

শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে বিশ্ব কী বার্তা পেল  

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে সংস্কারে নেই’

মসজিদে বোমা হামলার প্ল্যান থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই : জাপান প্রধানমন্ত্রী

বন্ড-সই দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ  

মারকাযুল ফুরকানের মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে, ব্যয় বেড়ে ১৪ শতাংশ

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি