ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বিপিএলে ঝড় তুলেই পাকিস্তান থেকে সুখবর পেলেন লিটন

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫১

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েই যেন গর্জে উঠেছে লিটন দাসের ব্যাট। গতকাল রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে ১২৫ রানের বিস্ফোরক ব্যাটিংয়ে আলোচনায় তিনি। এরই মধ্যে পাকিস্তান থেকে পেলেন আরেক সুখবর। তিনি দল পেয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল)।

আজ সোমবার (১৩ জানুয়ারি) পিএসএলের নিলামে সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে কিনেছে করাচি কিংস। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩০ লাখ টাকা। বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনকে কিনেছে লাহোর কালান্দার্স। লিটন-রিশাদের আগে দল পেয়েছেন বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানা। তাঁকে নিয়েছে পেশোয়ার জালমি। তবে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমানকে নেয়নি কোনো দল। পিএসএল হবে মার্চে চ্যাম্পিয়নস ট্রফির পর।

চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে লিটন পড়েছিলেন ছন্দ হারিয়ে ফেলায়। সেই তিনি যেন গত দুই দিনে বিপিএলে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। পরশু সিলেটে রাজশাহীর বিপক্ষে ঢাকা ক্যাপিটালে তাঁর উদ্বোধনী সঙ্গী তানজিদ তামিমকে নিয়ে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন। তিনি নিজে সেঞ্চুরি করেছেন, সেঞ্চুরি পেয়েছেন তানজিদও। যখন তিনি সুখবর পেতে শুরু করেছেন, তখনই কি না জাতীয় দলের বাইরে চলে গেলেন। অবশ্য এতে তাঁর কোনো রাগ ক্ষোভ নেই। পরশু বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির থাকার বিষয়টি আমার হাতে নাই। সেটা সম্পূর্ণ নির্বাচকদের সিদ্ধান্ত। কাকে খেলাবে, কাকে খেলাবে না, এটা তাদের সিদ্ধান্ত। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা এত দিন করতে পারছিলাম না। সে জন্য মন খারাপ ছিল।’

আমার বার্তা/এমই

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের হিসাবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রান বড় পুঁজিই মনে হতে

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

১৯০২ সালের ১৩ মে। কোপা দেল রে-এর পূর্ব সংস্করণ কোপা দেল লা করোনাসিওন-এ মুখোমুখি হয়েছিল

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?