ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

আমার বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৫, ১৩:০৭

নেপালকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও শেষ পর্যন্ত জয়বঞ্চিত থেকেছে সুমাইয়া আক্তাররা।

গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে ১৮ রানের জয়ে পরের পর্ব তথা বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেছে ইয়াং টাইগ্রেসরা।

আজকের দিনটা বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য জয়জয়কার। বাংলাদেশ সময় সকালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিক মেয়েদেরকে ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার কিছু সময় পরই মালয়েশিয়ায় স্কটিশ মেয়েদের হারিয়ে সুপার সিক্সে উঠল যুবা মেয়েরা।

মালয়েশিয়ার বাঙ্গিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল স্কটল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ।

দলের হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এ ছাড়া ১৯ বলে ২১ রান করেন আফিয়া আশিমা ইরা। স্কটল্যান্ডের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন নাঈমা শেখ এবং মাইসি মাসিয়ারা।

টার্গেট তাড়ায় জয়ের পথে ভালোভাবেই ছিল স্কটিশ মেয়েরা। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পরও দলকে এগিয়ে নিচ্ছিলেন পিপা স্প্রৌল এবং অধিনায়ক নিয়ামহ মুইর জুটি। দলীয় ৬৯ রানের মাথায় ৩২ বলে ২২ রান করে থামেন মুইর। হাবিবা পিংকির শিকার হয়েছেন তিনি।

এরপর পিপা স্প্রৌলের বিদায়ে ছিটকে যায় স্কটল্যান্ড। আনিসা আক্তার সোবার বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৪৩ রান। এরপর আর কেউ সেভাবে লড়াই চালাতে পারেননি। শেষ পর্যন্ত ১০৩ রান তুলে থেমেছে স্কটিশ মেয়েরা। ১৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন আনিসা আক্তার সোবা। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি এবং নিশিতা আক্তার নিশি।

প্রসঙ্গত, চার গ্রুপের প্রতিটি থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্স পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। ৩১ জানুয়ারি সেমিফাইনাল এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

আমার বার্তা/জেএইচ

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে টেস্ট মানেই দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সুখস্মৃতি। কখনোই টেস্টে

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের