ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলে ব্যাটে-বলে শীর্ষে যারা

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭

বিপিএলের ঢাকা-সিলেট পর শেষ হয়েছে চট্টগ্রাম পর্বের খেলাও। এখন পর্যন্ত তিন পর্ব মিলিয়ে ইতোমধ্যেই শেষ হয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগের ৩২ ম্যাচ। বরাবরের মতো এবারের আসরে রানখরা দেখা যায় নি। প্রতি ম্যাচেই দলগুলো বড় সংগ্রহের দেখা পেয়েছে। তবে ঢাকা ও সিলেটের মতো রানের দেখা যায়নি চট্টগ্রাম পর্বের। তবে ম্যাচগুলোও হয়েছে টানটান উত্তেজনাপূর্ণ।

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত এক রেকর্ড গড়েছিলেন তাসকিন আহমেদ। সেই ম্যাচে তিনি নিয়েছিলেন ৭ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টি তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড এটিই। দুর্দান্ত এই রেকর্ড গড়া তাসকিনই এখনো পর্যন্ত বিপিএলের এবারের আসরের শীর্ষ উইকেট শিকারি বোলার।

তাসকিন আহমেদ খেলছেন দুর্বার রাজশাহীর হয়ে। ঢাকার বিপক্ষে প্রথম ম্যাচে ৭ উইকেট নেয়া তাসকিন এখনো পর্যন্ত ১০ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। তবে তাসকিন শীর্ষ উইকেট শিকারি বোলার হলেও পয়েন্ট টেবিলে খুব কঠিন অবস্থায় নেই তাঁর দল। ১০ ম্যাচের ৬টি হারে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে রাজশাহী।

এদিকে ব্যাট হাতে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন ঢাকা ঢাকা ক্যাপিটালসের তানজিদ তামিম। ১০ ম্যাচে ৪২০ রান করেছেন তিনি। এখন পর্যন্ত ১ শতক ও তিন অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। ঢাকার এই ব্যাটারের স্ট্রাইক রেট ১৪৩.৮৪। সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তামিমের পরেই আছেন দুর্বার রাজশাহীর আনামুল হক বিজয়। ১০ ম্যাচে দুই অর্ধশতক ও এক শতকে ৩৭৯ রান তার।

এছাড়া ৯ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই অর্ধশতকে ৩৪৮ রান করেন লিটন দাস। এদিকে বোলারদের তালিকায় তাসকিনের পরেই আছেন রংপুর রাইডার্সের আকিফ জাভেদ, তিনি নিয়েছেন ১৫ উইকেট, সমান উইকেট নিয়ে তিন রয়েছে খুলনা টাইগার্সের আবু হায়দার রনি।

>> ব্যাটিংয়ের শীর্ষ ৫ এ রয়েছেন যারা

তানজিদ হাসান তামিম (ঢাকা ক্যাপিটালস), ১০ ম্যাচ ৪২০ রান, সর্বোচ্চ ১০৮ রান।

এনামুল হক বিজয় (দুর্বার রাজশাহী), ১০ ম্যাচ ৩৭৯ রান, সর্বোচ্চ অপরাজিত ১০০ রান।

লিটন দাস (ঢাকা ক্যাপিটালস), ৯ ম্যাচ ৩৪৮ রান, সর্বোচ্চ অপরাজিত ১২৫ রান।

জাকির হাসান (সিলেট স্ট্রাইকার্স), ৯ ম্যাচ ৩৪২ রান, সর্বোচ্চ অপরাজিত ৭৫ রান।

গ্রাহাম ক্লার্ক (চিটাগং কিংস), ৮ ম্যাচ ৩৩৫ রান, সর্বোচ্চ ১০১ রান।

>> বোলিংয়ের শীর্ষ ৫ এ রয়েছেন যারা

তাসকিন আহমেদ (দুর্বার রাজশাহী), ১০ ম্যাচ ২২ উইকেট, সেরা বোলিং ৭/১৯।

আকিফ জাভেদ (রংপুর রাইডার্স), ৭ ম্যাচ ১৫ উইকেট, সেরা বোলিং ৪/৩২।

আবু হায়দার রনি (খুলনা টাইগার্স), ৮ ম্যাচ ১৫ উইকেট, সেরা বোলিং ৪/৪৪।

খুশদিল শাহ (রংপুর রাইডার্স), ৯ ম্যাচ ১৪ উইকেট, সেরা বোলিং ৩/১৮।

আলিস আল ইসলাম (চিটাগাং কিংস), ৮ ম্যাচ ১২ উইকেট, সেরা বোলিং ৩/১৭।

আমার বার্তা/এমই

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

সবশেষ বিপিএল শেষ হয়েছে মাস চারেক হলো। তবে তার রেশ এখনো কাটেনি। মালিকানা এবং পেমেন্ট

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

চলতি মাসের ২৫ তারিখে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

এক সময় পাকিস্তান মানেই ছিল দুনিয়া কাঁপানো পেসারদের সমাহার। বেশিরভাগ দলের বিপক্ষেই তাদের পেস আক্রমণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ