ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

রিশাদকে নিয়ে বড় স্বপ্ন শান্ত-সাকিবদের

আমার বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন দুবাইতে। দলের ক্রিকেটাররা গতকাল খেলেছেন একটি প্রস্তুতি ম্যাচও। ম্যাচের ফলাফলটা একেবারেই সঙ্গ দেয়নি বাংলাদেশকে। ব্যাট হাতে ব্যর্থতার দিনে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছিল ২০২ রান। পাকিস্তান শাহীনসদের বিপক্ষে ম্যাচ জিততে বোলারদের করতে হতো দারুণ কিছু। হয়নি সেটাও।

পাকিস্তান শাহীনসরা ম্যাচ জিতেছে ৭ উইকেটে। বল হাতে এদিন কোনো উইকেট না পেলেও রিশাদ হোসেন ছিলেন কিপটে। টাইগার এই লিগ স্পিনারকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের সতীর্থদের রয়েছে অনেক আশা ভরসা।

রিশাদকে নিয়ে সম্প্রতি কথা বলেছেন পেসার তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আইসিসিকে সাকিব বলেন, ‘আমার মনে হয় রিশাদ হোসেন আমাদের লেগ স্পিনার, অলরাউন্ডার। আমাদের জন্য বড় ভূমিকা রাখবে। সে সবসময় ব্রেক থ্রু দেয় এবং ব্যাট হাতে আমাদের প্রয়োজনের সময় রান করেছে।’

সৌম্যর মতে রিস্ট স্পিনার খেলা পরিবর্তন করতে সক্ষম উল্লেখ করে সৌম্য বলেন, 'রিস্ট স্পিনার সবসময়ই গেম চেঞ্জার। তাই আমরা রিশাদের দিকে তাকিয়ে আছি।'

রিশাদের পারফরম্যান্স নিয়ে দলের অধিনায়ক শান্তও বেশ আশাবাদী, ‘আমি সত্যিই খুব বেশি করে চাই রিশাদকে। রিস্ট স্পিনার, সে যদি ভালো বল করে আমাদের দল ভালো করতে পারে। কারণ, আমরা জানি পাকিস্তানে খুবই ভালো উইকেট থাকে। তো রিস্ট স্পিনার এই টুর্নামেন্টে খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি রিশাদের পারফরম্যান্সে দিকে তাকিয়ে আছি। কিভাবে সে এই টুর্নামেন্টে বল করে।’

আমার বার্তা/জেএইচ

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে টেস্ট মানেই দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সুখস্মৃতি। কখনোই টেস্টে

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

সবশেষ বিপিএল শেষ হয়েছে মাস চারেক হলো। তবে তার রেশ এখনো কাটেনি। মালিকানা এবং পেমেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

৮ মে, বিশ্ব দিবস থ্যালাসেমিয়া দিবস ২৬

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়বে গরম

২৩ দিন পর আবারও ইস্টার্ন রিফাইনারীতে উৎপাদন শুরু

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

ইরানে হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনো বহাল

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার