ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

সিন্ডিকেট নিয়ে বাফুফেকে কড়া হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার

আমার বার্তা অনলাইন:
১৯ মার্চ ২০২৫, ১৮:০৫

ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম বাংলাদেশ দল থেকে বাদ পড়ায় ফুটবলাঙ্গনে চলছে সমালোচনা। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পক্ষপাতিত্বের পাশাপাশি ফুটবল দলে সিন্ডিকেটের প্রসঙ্গ এসেছে ফাহমিদুল বাদ পড়ার ঘটনায়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের অংশগ্রহণের আগে সৃষ্ট সঙ্কট নিয়ে আলোচনা করেন বাফুফে সভাপতি।

সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগসমূহ বিস্তারিত উল্লেখ করে সে সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, 'ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোন সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’

ফাহমিদুলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘এটি কোনো সংকট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দিইনি। ও প্রতিভাবান, তবে ওকে আমরা আরো সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের ‍মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলবো, হতাশ হওয়ার কিছু নেই।’

ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’ যে কোনো সংকট মোকাবেলায় বাফুফেকে আরো সুদৃঢ় পদক্ষেপ নিয়ে দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা।

ফাহমিদুল ইস্যুতে আজ দুপুরে টিম হোটেলে পাঁচজন সমর্থক বাফুফে সভাপতির সাথে সাক্ষাৎ করেন। সেই সময় ফাহমিদুলকে ফিরিয়ে আনার পাশাপাশি কোচ, দল সংক্রান্ত অনেক অভিযোগ করেছেন তারা। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে শোনেন।

আজ যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়ে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে আরো আত্মবিশ্বাসী করবে এবং ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে আশা ব্যক্ত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’ বাংলাদেশ ফুটবলকে নিয়ে নতুন সম্ভাবনার কথা শুনিয়ে হামজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে।’

আমার বার্তা/এমই

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪১৩ রান। ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। মিরপুর টেস্টে ১ উইকেটে ১৭৯

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

ষষ্ঠবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। যদিও তিনি সরাসরি এখনও আর্জেন্টিনার জার্সি

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। যে কারণে প্রতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা