ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

কোয়াবের নতুন কমিটিতে নান্নু-বাশারসহ যারা আছেন

আমার বার্তা অনলাইন:
২৩ মার্চ ২০২৫, ১৬:৪০

ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখভাল করে থাকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বেশ কিছুদিন ধরেই ক্রিকেটারদের এই সংগঠনটির কমিটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল।

দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর আত্মগোপনে আছেন কোয়াবের সভাপতি নাঈমুর রহমান। এর মধ্যেই আজ রোববার মিরপুর শের-ই-বাংলায় মিটিংয়ে বসেছিল কোয়াব নেতৃত্ব। যেখানে আগের কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান।

নতুন করে ৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ৮ বিভাগ থেকে থাকবেন ৮ জন। আকরাম বলেন, 'আমরা কিছু সিনিয়র খেলোয়াড় এবং কিছু বর্তমান খেলোয়াড়দের সাথে বসেছিলাম। ক্রিকেটারদের নিয়ে বসেছিলাম যেন কোয়াবকে নিয়ে একটা সুন্দরভাবে একটা কিছু করতে পারি। সেজন্য সবার মতামত নিয়েই কিছু সিদ্ধান্ত নিয়েছি। গত কমিটি যেটা ছিল ওটা আপাতত স্থগিত রেখে আবার নতুনভাবে কমিটি করা হয়েছে।'

আরও যোগ করেন, 'আমরা হেড করেছি সেলিম শাহেদকে। আর নিয়ামুর রশিদ রাহুল আছে, মিনহাজুল আবেদিন নান্নুকে রেখেছি। হাবিবুল বাশার সুমনকে রেখেছি এবং দেবব্রত পাল আছে। এ ছাড়া বাকি আটটা ডিভিশন থেকে আটটা ক্যাপ্টেন নিয়ে একটা অ্যাডহক কমিটি করেছি। এরাই ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে কিভাবে কি করবে।'

আমার বার্তা/এমই

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে টেস্ট মানেই দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সুখস্মৃতি। কখনোই টেস্টে

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের