ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

বিজয়ের কীর্তির দিনে জয় পেল আবাহনী ও মোহামেডান

আমার বার্তা অনলাইন:
২০ এপ্রিল ২০২৫, ১৮:৫৫

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো বিধ্বস্ত হয়েছে টাইগার ব্যাটাররা। উইকেট বিলিয়ে আসার মিছিলে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। টেস্টের ডামাডোলে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব।

জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার দিনেই প্রিমিয়ার লিগের ম্যাচে ৫০ সেঞ্চুরির কীর্তি গড়লেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে এমন মাইলফলক ছুঁয়েছেন টাইগার এই ব্যাটার।

ঢাকা প্রিমিয়ার লিগের আজ (রোববার) তিন ভেন্যুতে মাঠে নেমেছিল ছয়টি দল। নিজেদের ম্যাচে জয় পেয়েছে আবাহনী ও মোহামেডান। বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের মুখোমুখি হয় অগ্রণী ব্যাংক। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের দল সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ইমরুল। এ ছাড়া অমিত হাসান করেন ৪১ রান। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন সাইফউদ্দিন। এবাদত হোসেন তুলে নেন ৩ উইকেট। মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে রনি তালুকদারের ব্যাট থেকে এসেছে ১২২ রান।

এদিকে, আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। এরপর তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডানের তরফে আপিলও করা হয়েছিল। প্রিমিয়ার লিগে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ায় সুপার লিগের প্রথম ম্যাচে গেল বৃহস্পতিবার দেখা যায়নি হৃদয়কে। এর মধ্যেই এক ম্যাচ বাকি থাকতেই নিষেধাজ্ঞা উঠে গেছে হৃদয়ের। আজ (রোববার) সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছেন হৃদয়। সেই সঙ্গে অধিনায়কত্বেও ফিরেছেন।

এদিকে, বিকেএসপির ৪ নম্বর মাঠে এনামুল বিজয়ের সেঞ্চুরিতে জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। লিজেন্ডস অব রূপগঞ্জের ছুঁড়ে দেওয়া ২২৪ রান তাড়া করতে নেমে ৩ উইকেটের জয় তুলে নেয় গাজী। সেঞ্চুরির দিনে অনন্য রেকর্ড করেছেন বিজয়। সবমিলিয়ে এই মুহূর্তে ৫০ সেঞ্চুরির মালিক তিনি। যা দেশের হয়ে সর্বোচ্চ। বিজয়ের চাওয়াটা ছিল অবশ্য অনেক আগে থেকে। এক ডায়রিতে তিনি লিখেছিলেন ২০২৫ সালের আগে নামের পাশে দেখতে চান ৫০ সেঞ্চুরি। সেটিই যেন আজ করে দেখালেন নিজ হোম গ্রাউন্ড বিকেএসপিতে।

এদিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫০ রানের জয় পেয়েছে আবাহনী। পারভেজ হোসেন ইমনের ৮৩ রানে ভর করে ২৭৮ রান সংগ্রহ করে আবাহনী। জবাবে ব্যাট করতে নেমে ২২৮ রানে থামে গুলশানের ইনিংস। নিহাদুজ্জামানের ৮২ রান ছাড়া বড় স্কোর করতে পারেননি কেউই। এই জয়ে পয়েন্ট টেবিলে ভালোভাবেই নাম্বার একের জায়গা পোক্ত করলো আবাহনী।

আমার বার্তা/এমই

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

সবশেষ বিপিএল শেষ হয়েছে মাস চারেক হলো। তবে তার রেশ এখনো কাটেনি। মালিকানা এবং পেমেন্ট

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

চলতি মাসের ২৫ তারিখে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

এক সময় পাকিস্তান মানেই ছিল দুনিয়া কাঁপানো পেসারদের সমাহার। বেশিরভাগ দলের বিপক্ষেই তাদের পেস আক্রমণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ