ই-পেপার বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩
ডিপিএল

নাটকীয় জয়ে ফাইনালে মোহামেডান, অপেক্ষায় আবাহনী

আমার বার্তা অনলাইন:
২৬ এপ্রিল ২০২৫, ১৭:৫৬
আপডেট  : ২৬ এপ্রিল ২০২৫, ১৮:০৭

আবাহনী নিজেদের কাজটা করে রেখেছিল। বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জয়ের উৎসবের উপলক্ষটা তৈরি করে রেখেছিল মোসাদ্দেক হোসেনের দল। এরপর তারা তাকিয়ে ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডান–গাজী গ্রুপ ক্রিকেটার্স ম্যাচের দিকে। সুপার লিগের এ ম্যাচটিতে মোহামেডান হারলে আজই শিরোপা নিশ্চিত—এমনটাই ছিল আবাহনীর হিসাব। কিন্তু শেষ বলে গাজী গ্রুপকে মোহামেডান ৪ উইকেটে হারিয়ে সুপার লিগের শেষ রাউন্ডে আবাহনীর বিপক্ষে ম্যাচটিকে রূপ দিয়েছে ‘ফাইনালে’।

হারলেই সব আশা শেষ—এমন এক ম্যাচের শেষে ছিল চরম নাটকীয়তা। বিশেষ করে শেষ ওভারে। গাজী গ্রুপের শেষ ওভারে পারভেজ ইমনের করা শেষ ওভারে জয়ের জন্য মোহামেডানের প্রয়োজন ছিল ১২ রান। উইকেটে থিতু হওয়ার সাইফউদ্দিনের সঙ্গে ছিলেন নাসুম আহমেদ। প্রথম ৪ বল থেকে তাঁরা নিতে পারেন মাত্র ৫ রান। ওভারের পঞ্চম বলটিতে উড়িয়ে মারেন নাসুম, বিশাল ছক্কায় দলকে নিয়ে যান জয়ের খুব কাছে। সেখান থেকে শেষ বলে ১ রান নিয়ে মাঠ ছাড়েন জয় নিয়ে।

এই জয়ের ফলে সুপার লিগের শেষ রাউন্ডে আগামী মঙ্গলবার আবাহনী–মোহামেডান ম্যাচটা রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। সেই ম্যাচে যে দল জিতবে, তাদের হাতেই উঠবে শিরোপা। সেই ম্যাচে মোহামেডান জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় মোহামেডানের হাতে উঠবে শিরোপা। আর ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে আবাহনী।

মিরপুরে মোহামেডানের লক্ষ্যটা খুব একটা বড় ছিল না। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে গাজী গ্রুপ ক্রিকেটার্স করতে পেরেছে ২৩৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেছেন ওপেনার মুনিম শাহরিয়ার। মোহামেডানের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন ও মোস্তাফিজ। জাতীয় দলের বাইরে থাকা পেসার সাইফউদ্দিন ৯.৪ ওভারে রান দিয়েছেন ৪২। মোস্তাফিজ ১০ ওভার বল করে দিয়েছেন ৪৬ রান।

রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার আনিসুল ইসলামকে হারায় মোহামেডান। তবে আরেক ওপেনার রনি তালুকদার ও তাওহিদ হৃদয়ের ৭৫ রানের জুটিতে ভালোই এগিয়ে যাচ্ছিল তারা। কিন্তু দলের ১১৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে রনি আউট হয়ে ফেরেন। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়ে দলকে টানতে থাকেন হৃদয়। কিন্তু হৃদয় (৩৭) ও মাহমুদউল্লাহ (৪৯) ফেরার পর ম্যাচটা ফিফটি ফিফটি হয়ে যায়। সেখান থেকে মোহামেডানকে জেতান সাইফউদ্দিন (৩০*) ও নাসুম আহমেদ (২১*)।

মোহামেডান–গাজী গ্রুপের টান টান উত্তজেনার ম্যাচের আগে বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে পেয়েছে সহজ জয়। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করেছে রূপগঞ্জ। দলের পক্ষে ৫ চারে ৮৮ বলে সর্বোচ্চ ৪৮ রান করেছেন মেহেদী মারুফ। মোহাম্মদ রিজওয়ান ৪৭ বলে ৪০, আকবর আলী ৪০ বলে ৩৫ ও শরীফুল ইসলাম ২৩ বলে অপরাজিত ৩৪ রান করেছেন।

আবাহনীর পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ১০ ওভার বল করে ৪১ রান দিয়েছেন তিনি। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোসাদ্দেকই ১০ ওভারে সমান রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান।

রান তাড়া করতে নেমে দুই ওপেনার শাহরিয়ার কমল ও পারভেজ ইমনের ব্যাটে ভালো শুরু পায় আবাহনী। দুজনে মিলে ৫.৪ ওভারে তোলেন ৪৪ রান। ৩টি করে চার ও ছয়ে শাহরিয়ার ২০ বলে ৩২ রান করে আউট হন। পারভেজ আউট হয়েছেন ৮ চার ও ও এক ছক্কায় ৮৪ বলে ৭৩ রান করে। এরপর জিসান আলমের ৬৯ বলে ৬৩ আর মেহেরব হাসান (২৪*) ও মোহাম্মদ মিঠুনের (২৯*) ব্যাটে সহজ জয় পায় আবাহনী। ৩ উইকেট হারিয়ে ২২৬ রান করতে তাদের লেগেছে ৩৭.৩ ওভার।

আমার বার্তা/এমই

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। পাকিস্তান

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে আগের দেখায় তিন গোলের ব্যবধানে হারার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা হচ্ছে। আর  অনিয়মের অভিযোগ তুলে

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

হাজারো মানুষের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ক্লাস আয়োজন করে গিনেস বিশ্বরেকর্ড গড়ল মেক্সিকো। রাজধানী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

টানা চার দফায় কমলো স্বর্ণের দাম, এবার ভরিতে ৭,৬৪০ টাকা

ইরানের পাল্টা হামলায় কাঁপলো সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন

ইসরায়েল সহিংসভাবে ইরানের গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে: ট্রাম্প

বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই: মির্জা ফখরুল

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দর থেকে ২০ দিনে ৬১৪ ফ্লাইট বাতিল

১৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শনের আহ্বান চীনের

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের