ই-পেপার বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩

যে কারণে মোস্তাফিজকে ৬ কোটি রুপি দিতে বাধ্য হয়েছে দিল্লি

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৫, ১১:৩৮

চলমান আইপিএলের মাঝ পথে টাইগার পেসার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এই জন্য ফ্র্যাঞ্চাইজিটিতে খরচ করতে হয়েছে ৬ কোটি রুপি। এতেই মোস্তাফিজ পিছনে ফেলেছেন টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে।

২০২১ সালে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু এবার সাকিবকে ছাড়িয়ে গেছেন ফিজ। তাই অনেকের মনে প্রশ্ন জেগেছে ২ কোটি রুপি ভিত্তি মূল্যে নিলামে ওঠার মোস্তাফিজকে দলে নিতে কেনো দিল্লি ৬ কোটি রুপি খরচ করল।

আইপিএলের নিয়ম বলছে, কোন খেলোয়াড় যদি চোট বা ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তাহলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে রিপ্লেসমেন্ট হিসেবে নিতে পারে। সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মানা হয়।

রিপ্লেসমেন্ট খেলোয়াড়ের পারিশ্রমিক অবশ্য মূল খেলোয়াড়ের পারিশ্রমিকের সমান বা কম হতে হবে। এক্ষেত্রে একজন খেলোয়াড়ের ভিত্তিমূল্য বেশি কিংবা হলেও সমস্যা নেই। যতক্ষণ না ফ্র্যাঞ্চাইজি চুক্তি অনুযায়ী মূল খেলোয়াড়ের সমান বা কম দামে চুক্তিবদ্ধ করছে, ততক্ষণ পর্যন্ত রিপ্লেসমেন্ট খেলোয়াড় নেওয়া যাবে।

মোস্তাফিজকে দলের নেওয়ার বিবৃতিতে দিল্লি জানিয়েছিল, জেক ফ্রেজার-ম্যাকগ্রাকের বদলে তাকে দলে নেওয়া হয়েছে। দিল্লিতে এই তরুণ ব্যাটারের পারিশ্রমিক ছিল ৯ কোটি রুপি। যার অর্থ, ফ্র্যাঞ্চাইজি চাইলে মোস্তাফিজের পারিশ্রমিকও ৯ কোটি রুপি হতে পারতো।

উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মোস্তাফিজ। ২০২২ সালে তিনি ৮টি ম্যাচে ৮টি উইকেট নেন, তার ইকোনমি রেট ছিল ৭.৬২। ২০২৩ সালে তিনি দিল্লির হয়ে ২টি ম্যাচ খেলেন।

আমার বার্তা/জেএইচ

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে আগের দেখায় তিন গোলের ব্যবধানে হারার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা হচ্ছে। আর  অনিয়মের অভিযোগ তুলে

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

হাজারো মানুষের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ক্লাস আয়োজন করে গিনেস বিশ্বরেকর্ড গড়ল মেক্সিকো। রাজধানী

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শনের আহ্বান চীনের

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন