ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭

লক্ষ্য সহজ ছিল না। শেষদিকে তাই কিছুটা স্নায়ুর পরীক্ষায় পড়তে হয়েছে। তবে জয় হাতছাড়া করেনি বাংলাদেশ। দুবাইয়ে আফগানিস্তানকে ৩ উইকেট আর ৭ বল হাতে রেখে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা করেছে আজিজুল হাকিম তামিমের দল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার রিফাত বেগ আর জাওয়াদ আবরার। ২৭ ওভার পর্যন্ত খেলে দিয়ে ১৫১ রানের জুটিতে জয়ের ভিত গড়ে দিয়ে যান তারা। ৬২ করে রিফাত ফিরলে ভাঙে এই জুটি।

জাওয়াদ আবরারের সুযোগ ছিল সেঞ্চুরি করার। কিন্তু ৪ রান দূরে থাকতে ভুল করে বসেন তিনি। বড় শট খেলতে গিয়ে ফেরেন ক্যাচ দিয়ে। ১১২ বলে ৯৬ রানের ইনিংসে ৯টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান আবরার।

এরপর দলের হাল ধরেন কালাম সিদ্দিকী ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তৃতীয় উইকেটে ৭১ বলে ৬৬ রান যোগ করেন তারা। কালাম সিদ্দিকী ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন ২৯ রানে।

ফিফটি মিস করেন অধিনায়ক তামিমও (৪৮ বলে ৪৭)। এরপর একই ওভারে মোহাম্মদ আবদুল্লাহ (২) ও সামিউন বশির (১) রানআউট হয়ে ফিরলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।

তবে সেই চাপ সামলে নেন শেখ পারভেজ জীবন আর রিজান হোসেন। মাথা ঠান্ডা রেখে দলকে জেতার পথে নিয়ে যান তারা। তবে জয় থেকে মাত্র ১ রান দূরে থাকতে ক্যাচ দিয়ে ফেরেন ৭ বলে একটি করে চার-ছক্কায় ১৩ করা জীবন। ১৩ বলে ১৭ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন রিজান।

এর আগে দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে তিনে নামা ব্যাটার ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে আফগানিস্তান দাঁড় করায় ৭ উইকেটে ২৮৩ রানের বড় সংগ্রহ।

শনিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ১৬ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তবে তিনে নামা ফয়সাল ব্যাট হাতে প্রাচীর হয়ে দাঁড়ান। আউট হওয়ার আগে খেলেন ৯৪ বলে ১০৩ রানের ইনিংস। ৮ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি।

আফগানদের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন উজাইরউল্লাহ নিয়াজাই। ৩৮ রান আসে আজিজউল্লাহ মিয়াখিলের ব্যাট থেকে। ৩৪ রান করেন ওসমান সাদাত। নয়ে নামা আব্দুল আজিজ ৩ ছক্কায় ১৬ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে ছিলেন অপরাজিত।

বাংলাদেশের হয়ে সমান দুটি উইকেট পেয়েছেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ। ১টি করে উইকেট গেছে সাদ ইসলাম, সাইমুন বশির ও রিজান হোসেনের ঝুলিতে।

আমার বার্তা/এমই

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ (আল্লাহ তাঁর সহায় হোন) আফ্রিকা কাপ অফ নেশনস -মরক্কো 2025 এর

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা কাটেনি। ভারত সফর নিয়ে আপত্তির পর বিষয়টি এখন

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে গত বছর দারুণ পারফর্ম করেছেন মোস্তাফিজুর রহমান। তারই

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

চলতি মাসে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের জন্য ১৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক