ই-পেপার বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ইসাখিলের সেঞ্চুরিতে নোয়াখালীর লড়াকু পুঁজি

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৬, ১৫:১৭

প্রথমবার বিপিএলে অংশ নিতে হতাশ করেছে নোয়াখালী এক্সপ্রেস। সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে। আজ শুক্রবার নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে ওপেনার হাসান ইশাখিল ভক্ত ও সমর্থকদের উপহার দিলেন মনে রাখার মতো স্মৃতি।

রংপুরের বোলারদের নাজেহাল করে সেঞ্চুরি আদায় করেন হাসান ইশাখিল। ১১ ছক্কা ও ৪ চারে ইনিংসটি সাজিয়েছেন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭২ বলে ১০৭ রান করে। তার ব্যাটে ভর করেই নোয়াখালী এক্সপ্রেসের বোর্ডে রান জমা হয়েছে ২ উইকেটে ১৭৩।

রোববার (১৮ জানুয়ারি) রংপুরের অধিনায়কের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ৩২ ও ৩৬ রানে দুই উইকেট হারায় নোয়াখালী। ৯ রান করে নাহিদ রানার বলে ফেরেন ওপেনার রহমত আলী ও ৩ রান করে তিনে নামা জাকের আলী বোল্ড হন আলিসের বলে।

ওপেনিংয়ে নামা হাসান ইশাখিল টিকে থেকে রান সংগ্রহ করেন লড়াই করার মতো। শেষ পর্যন্ত ব্যাটিং করে অধিনায়ক হায়দার আলীর সঙ্গে গড়েন ১৩৭ রানের অনবদ্য এক জুটি।

রংপুরের বোলারদের একের পর এক ছক্কায় দিশেহারা করে ছাড়েন মোহাম্মদ নবির পুত্র। নোয়াখালীর ইনিংসের ১২ ছক্কার ১১টিই হাঁকান তিনি। ৪টি চারও মারেন তিনি।

১৪৮ স্ট্রাইক রেটে ৭২ বলে খেলেন ১০৭ রানের অপরাআজিত ইনিংস। তাকে সঙ্গ দেন অধিনায়ক হায়দার আলী। ৩ চার ও এক ছক্কায় ৩২ বলে ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনিও। দুজনের বড় জুটিতে শেষ পর্যন্ত ১৭৩ রানের সংগ্রহ পায় নোয়াখালী এক্সপ্রেস।

এর আগে, বিপিএলের অভিষেকেই গিয়েছিলেন সেঞ্চুরির কাছাকাছি। করেন ৬০ বলে ৯২। সেদিন বিপিএল ইতিহাসে প্রথমবারের মতো বাবা মোহাম্মদ নবির সঙ্গে ব্যাটিং করে গড়েন ৩০ বলে ৫৩ রানের জুটি।

আমার বার্তা/এমই

ইসরায়েলকে খেলতে দিয়ে ‘অন্যায়কে বৈধতা দিচ্ছে’ উয়েফা, অভিযোগ অ্যামনেস্টির

ইসরায়েলকে ইউরোপীয় ফুটবলের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় উয়েফার বিরুদ্ধে ‘চোখ বন্ধ করে থাকার’ অভিযোগ

বাংলাদেশসহ অন্যান্যদের অপেক্ষায় রেখে তিন প্রভাবশালীর মোড়লের চূড়ান্ত সূচি

২০২৬ সাল শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ২০২৭ সালের কিছু সিরিজের সূচি আগেভাগেই

দলে হামজাদের বোঝাপড়া তৈরির চ্যালেঞ্জ বাংলাদেশ কোচের

আসিয়ান কাপের আগে অবশেষে পূর্ণাঙ্গ দল পেয়েছেন থমাস ডুলি। হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলী

৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক 

জাপানকে হারালেই কাবাডিতে পদক নিশ্চিত হতো বাংলাদেশের। তাই বিকেলে নাগোয়ার টোকাই ডরি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 

রাজউকের ইমারত পরিদর্শক সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ

এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে

দুর্নীতির বিচার ও পাচারকৃত অর্থ ফেরতের চিন্তা

চলে গেলেন উখিয়ার মাওলানা ইউসুফ

লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ৩৫ টাকা

আমাদের শিশুরা কতটা নিরাপদ

ইসরায়েলকে খেলতে দিয়ে ‘অন্যায়কে বৈধতা দিচ্ছে’ উয়েফা, অভিযোগ অ্যামনেস্টির

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মাণে ৩৬৩০ কোটি টাকা ব্যয় অনুমোদন

পকেটের চাপ, চিকিৎসায় আশা, আর বদলে যাওয়া বিশ্বের গল্প

এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি 

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী

১৮ থেকে ২৪ মাসের মধ্যে চালু হবে ডিজিটাল আইডি: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা 

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সৌজন্য সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

বাংলাদেশসহ অন্যান্যদের অপেক্ষায় রেখে তিন প্রভাবশালীর মোড়লের চূড়ান্ত সূচি

সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

আজ সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস 

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে সৌদি রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট