ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

নিষেধাজ্ঞার পর ইনজুরিতে পড়লেন রিয়াল মাদ্রিদ তারকা

আমার বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪

রেফারির প্রতি ‘অপমানজনক ভাষা ও কটুক্তি’র কারণে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল উয়েফা। যা কার্যকর হবে চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন দুই খেলায়। শেষ ষোলোয় উঠতে প্লে-অফ খেলতে হবে লস ব্লাঙ্কোসদের, কিন্তু সেই দুই ম্যাচেই (হোম-অ্যাওয়ে) তারা রদ্রিগোকে পাবে না। এরই মাঝে ইনজুরিতে পড়েছেন ২৫ বছর বয়সী এই তারকা।

ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় প্রায় ১০ দিনের মতো মাঠের বাইরে থাকবেন রদ্রিগো। তবে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগেই তিনি ফিট হয়ে উঠবেন বলে প্রত্যাশা রিয়ালের। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্তুগালের লিসবনে প্লে-অফের প্রথম লেগে লড়বে রিয়াল এবং বেনফিকা। ২৬ ফেব্রুয়ারি ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ফিরতি ম্যাচ। এর মাঝে ভ্যালেন্সিয়া ও রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ম্যাচ দুটিতে রদ্রিগোকে পাবে না লস ব্লাঙ্কোসরা।

এর আগে দুই ম্যাচে নিষিদ্ধ হওয়ার পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের কাছে ক্ষমা চান রদ্রিগো। তিনি বলেন, ‘গতকাল আমি হিট অব দ্য মোমেন্টে সময় নষ্ট হওয়া নিয়ে অভিযোগ জানাতে গেলে এমন কিছু (রেফারিকে কটুক্তি) হয়েছে। সাধারণত আমার আচরণ এমন নয়। আমাকে কখনোই রিয়ালের হয়ে (নেতিবাচক আচরণের জন্য) এভাবে মাঠ ত্যাগ করতে হয়নি এবং এর ফল কী হতে পারে সেই ধারণাও ছিল। আমি ভক্ত, ক্লাব, সতীর্থ এবং কোচদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আবারও এক হয়ে এই ব্যাজের (রিয়াল) জন্য চ্যাম্পিয়ন্স লিগে লড়ব।’

রদ্রিগোর আগে থেকেই অবশ্য চোট এবং ম্যাচে নিষেধাজ্ঞা নিয়ে রিয়ালের দুশ্চিন্তা ছিল। তরুণ ডিফেন্ডার রাউল অ্যাসেন্সিও বেনফিফা ম্যাচসহ একাধিক হলুদ কার্ড দেখায় পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে খেলতে পারবেন না। এ ছাড়া ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামও হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। এর আগে থেকে ওই তালিকায় ছিলেন ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড, অ্যান্তনিও রুডিগার ও ফার্লে মেন্দি। নিষেধাজ্ঞার কারণে পরবর্তী ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকেও পাবে না স্প্যানিশ জায়ান্টরা।

এদিকে, আগে থেকেই অধারাবাহিক পারফরম্যান্স ও কোচ বদল-সংক্রান্ত জটিলতায় ভুগছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ আলভারো আরবেলোয়াে মৌসুমের মাঝপথে দায়িত্ব নিয়ে হয়তো এখনও সব ঠিকঠাক বুঝে উঠতে পারেননি। এর সঙ্গে খেলোয়াড়দের চোট ও নিষেধাজ্ঞার ধাক্কা নিয়েই তাকে সামনে আগাতে হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের শেষ ম্যাচটি ছিল শেষ ষোলো নিশ্চিতের ম্যাচ। কিন্তু সেদিন বেনফিকার কাছে ৪-২ ব্যবধানে হারায় প্লেঅফ খেলতে হবে রিয়ালকে। এ ছাড়া লা লিগার পয়েন্ট টেবিলে দুইয়ে রয়েছে তারা, শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান ১ পয়েন্ট।

আমার বার্তা /জেএইচ

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট বিশেক। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন,

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র

১৫ বছর পর মিলানের ডার্বি ডাবল, ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

এসি মিলান শহর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। সান সিরোতে অনুষ্ঠিত ডার্বি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু

ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ

কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি: অর্থ উপদেষ্টা

মরক্কোর আমাজিঘ নারী: প্রাচীন হস্তশিল্পের মানব জাদুঘর ও ঐতিহ্যের ধারক

ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে: আসিফ মাহমুদ

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন

জামিনের জন্য কোটি টাকা চাওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হবে