ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

মিরাজ ও লিটনের মেয়াদ বাড়াল বিসিবি, কোচিং প্যানেলে রফিক

আমার বার্তা অনলাইন
০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মিরপুরে অনুষ্ঠিত এই সভার সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের বর্তমান অধিনায়কদের মেয়াদ বৃদ্ধি এবং জাতীয় দলের কোচিং প্যানেলে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিককে অন্তর্ভুক্ত করা।

উল্লেখযোগ্য বিষয় হলো, সভার পর বিসিবির তিন পরিচালক ফাইয়াজুর রহমান, মেহরাব আলম চৌধুরী ও শানিয়ান তানিম পদত্যাগ করেছেন। ফলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের মধ্যে ছয়জন সরে দাঁড়ালেন।

সভার মূল সিদ্ধান্তগুলো নিচে দেওয়া হলো:

ওয়ানডে অধিনায়কত্ব: মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের মেয়াদ আগামী জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব: লিটন দাসের অধিনায়কত্বের মেয়াদ গত মার্চ মাসে শেষ হয়েছে। তবে তিনি আগামী ২০২৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সহ-অধিনায়ক: ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সহ-অধিনায়ক হিসেবে যথাক্রমে নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসানের মেয়াদও একইভাবে বৃদ্ধি করা হয়েছে।

কোচ নিয়োগ: বাংলাদেশের সাবেক স্পিনার রফিককে এক বছরের জন্য জাতীয় দলের স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পেনশন স্কিম: খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য একটি পেনশন স্কিম চালু করতে যাচ্ছে বিসিবি। এই উদ্যোগ নিয়ে কাজ শুরু করার জন্য একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে।

আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট: একটি আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি অ্যাওয়ার্ড নাইট: খেলোয়াড় ও সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতে বিসিবি আবারও 'অ্যাওয়ার্ড নাইট' বা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান চালু করবে।

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা, কমিটির ডাকে আসেননি আসিফ

বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গেল মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ

বিশ্বকাপ দুঃখ ভুলে বার্সেলোনা লিজেন্ডের পাশে লেভান্ডভস্কি

২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এক ঝটকায় তা ভেঙে গেছে। বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ

বিশ্বকাপে ইউরোপের সবচেয়ে সফল দল জার্মানি, কোথায় ব্রাজিল-আর্জেন্টিনা?

বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপার দৌড়ে সবার আগে ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ চারটি

‘বোর্ড পরিচালকরা চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে তাদের আপত্তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

কুমিল্লায় ‘উধাও’ স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি

২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে: আরিফুল

মালয়েশিয়ায় নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে না সরকার

হাম-রুবেলার টিকা দেওয়ার কর্মসূচিতে বিগত সরকার অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর

বেটার বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৩ মাসের জ্বালানির মজুত নিশ্চিতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কী নিয়ে আলোচনা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধামরাইয়ে বসতবাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক জোরদারের আশাবাদ

আলোচনার জন্য ইসলামাবাদে যেতে অস্বীকৃতি জানায়নি ইরান