ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

আমার বার্তা অনলাইন
১৭ এপ্রিল ২০২৬, ১৪:০৪

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এই অভিযোগের তির ধেয়ে গেল কানাডার একটি ম্যাচের দিকে। এই মাচকে ঘিরে এবার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী ইউনিট (এসিইউ)। পাশাপাশি ক্রিকেট কানাডার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

কানাডার সরকারি সম্প্রচার সংস্থা সিবিসি গত ১০ এপ্রিল একটি ৪৩ মিনিটের তথ্যচিত্র প্রচার করে। এর নাম ছিল 'করাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট'। সেই তথ্যচিত্রে ক্রিকেট কানাডার পরিচালনা নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়। এরপরই এই তদন্ত শুরু হয়।

যে ম্যাচটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সেটি হলো নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার গ্রুপ পর্বের ম্যাচ। মূল নজর রয়েছে নিউজিল্যান্ডের রান তাড়ার পঞ্চম ওভারে। ওই ওভারটি করেছিলেন কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। তিনি টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহ আগে অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

বাজওয়া ওই ওভারে নো-বল ও ওয়াইড দিয়ে শুরু করেন এবং মোট ১৫ রান দেন। নিউজিল্যান্ড ১৭৪ রানের লক্ষ্য মাত্র ১৫.১ ওভারে আট উইকেট হাতে রেখে পূরণ করে নেয়।

অভিযোগের বিষয়ে আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ বলেছেন, এসিইউ এই তথ্যচিত্র সম্পর্কে জানে। তবে নির্দিষ্ট অভিযোগ নিয়ে মন্তব্য করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আইসিসির সদস্যদের পরিচালনা সংক্রান্ত বিষয়গুলো সংস্থার সাংবিধানিক প্রক্রিয়ায় পরিচালিত হয়। এসিইউ তথ্য সংগ্রহ, প্রতিরোধ, শিক্ষা ও তদন্তের মাধ্যমে ক্রিকেটের সততা রক্ষায় কাজ করে যাচ্ছে।

আমার বার্তা/জেএইচ

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজ হার ঠেকাতে দ্বিতীয় ম্যাচে

নাহিদের ৫ উইকেট, দুইশর আগেই অলআউট নিউজিল্যান্ড

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডকে দুইশ করতে দেয়নি। বাংলাদেশি পেসার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ

ক্রীড়া কার্ডকে ‘আমিনুল কার্ড’ বললেন জামাল ভূঁইয়া

গতকাল দ্বিতীয় ধাপে ক্রীড়া ভাতা কার্ড বিতরণ হয়েছে। বাংলাদেশ পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

জাইমা আপুকে বাফুফে পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি: ফুটবলার আফঈদা

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রধানমন্ত্রী ও তার কন্যা জাইমা রহমানকে বাংলাদেশ ফুটবল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে আগামী নববর্ষ উদযাপনের চিন্তা

বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনই তারেক রহমানের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসন্ন ঈদে নতুন বাসভাড়া কার্যকর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিইও পদ ছাড়ছেন টিম কুক, অ্যাপলের দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

টেকনাফের শীলখালীতে ৩ মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যা

জিলকদ মাসের গুরুত্বপূর্ণ দিবস ও ঘটনাসমূহ

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া প্রয়োজন হবে: ট্রাম্প

এফএসআরইউ বন্ধে গ্যাস সরবরাহে ধস, ঢাকাসহ তিতাস এলাকায় স্বল্পচাপ

সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী সাড়ে ১৮ লাখের বেশি

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, রঙ নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি

ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পনের টেবিলে পরিণত করতে চান

চুক্তি না হলে বুধবার থেকেই ফের ইরানে অভিযান: ট্রাম্পের হুঁশিয়ারি

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান