ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন থেকে ছিটকে পড়লেন শোবিজ তারকারা

আমার বার্তা অনলাইন:
২০ এপ্রিল ২০২৬, ১৫:২০

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ছিটকে পড়লেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। সোমবার (২০ এপ্রিল) দলের পক্ষ থেকে নামগুলো ঘোষণা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে ১০ এপ্রিল বিএনপি নারী সংরক্ষিত আসনে তাঁদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। তিন দিনে এক হাজার তিনশো জন প্রার্থী তাঁদের মনোনয়ন সংগ্রহ করেন। এদের মধ্যে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, শিল্পী রিজিয়া পারভীন ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান,দিঠি আনোয়ার, ফারহানা চৌধুরী, রিনা খান। শেষ মুহূর্তে বিএনপির রাজনীতিতে নাম লিখেছেন আলোচনায় আসেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের যাচাই বাছাই শেষে দলের ত্যাগী ও সক্রিয় নেত্রীদের মনোনয়নের জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে।

চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন ও সুরাইয়া জেরিন।

এছাড়া আরও মনোনয়ন পেয়েছেন— মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

আমার বার্তা/এমই

বাংলাদেশের ১ কোটি ৫৩ লাখ ভিডিও ডিলিট করলো টিকটক

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। গত

সৃষ্টিশীলতাই জীবনকে সার্থক করে তোলে: তৌকীর আহমেদ

জীবনের ষাট বছর অতিক্রম করলেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। এত লম্বা সময়ে জীবন

ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি: মামুনুর রশীদ

গুণী অভিনেতা মামুনুর রশীদ বলেছেন, ভিউ বাণিজ্য এসে আমাদের সর্বনাশ করেছে। সেই সর্বনাশের ফাঁদেই আমরা

আমি খুবই সাধারণ একটা মেয়ে: কেয়া পায়েল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করলেও পর্দার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ফ্রান্স সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহী

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

একদিনে হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

তীব্র হচ্ছে গরম: ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা

খাদ্যে ট্রান্স ফ্যাট: মানবস্বাস্থ্যের এক নিরব ঘাতক

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮-পুরাতন ৮, সর্বকনিষ্ঠ মানসুরা

নাহিদের ৫ উইকেট, দুইশর আগেই অলআউট নিউজিল্যান্ড

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৌদি প্রবাসী ২২ হাজার রোহিঙ্গার হাতে বাংলাদেশি পাসপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের

ক্রীড়া কার্ডকে ‘আমিনুল কার্ড’ বললেন জামাল ভূঁইয়া

ঢাকায় কসোভোর ১৮তম স্বাধীনতা দিবস পালিত

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাম-রুবেলা টিকা শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করে

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা জানালেন শিক্ষামন্ত্রী